• Latest News

    নাইক্ষ্যংছড়িতে মিয়ানমারের চার গুপ্তচর আটক


    কক্সবার্তা ডেস্ক:
    বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমারের ৪ গুপ্তচরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
    বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ফুলতলী ঢেঁকুবুনিয়া ৪৮নং পিলারের এলাকা থেকে ৪ জনকে সন্দেহজনক ঘুরাঘুরি করার সময় বিজিবি সদস্যরা আটক করে।
    বর্তমানে তাদেরকে বান্দরবান সেনানিবাসে সেনাবাহিনীর হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
    ঘটনার সত্যতা নিশ্চিত করে ৩১-বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আনোয়ারুল আযীম জানান, নাইক্ষ্যংছড়ি সীমান্তে চার গুপ্তচরকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।  pb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: নাইক্ষ্যংছড়িতে মিয়ানমারের চার গুপ্তচর আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান