• Latest News

    রোহিঙ্গাদের অস্ত্র দিয়ে সাহায্য করুন: আল-কায়েদা


    অনলাইন ডেস্ক:
    জঙ্গি সংগঠন আল-কায়েদা সম্প্রতি একটি বার্তায় জানিয়েছে, বিশ্বের সব মুসলিম যেন রোহিঙ্গাদের অস্ত্র দিয়ে সাহায্য করে। আল-কায়েদা বার্তায় 'মিলিটারি সাপোর্ট' দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
    সাইট ইন্টেলিজেন্স গ্রুপের গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, আল-কায়েদার ওই বার্তায় বলা হয়েছে, ‘আমাদের মুসলিম ভাইদের প্রতি যে বর্বর ব্যবহার করা হয়েছে, তার শাস্তি দেওয়া হবেই। আমাদের মুসলিম ভাইদের সঙ্গে যা করা হয়েছে, মিয়ানমার সরকারের সঙ্গেও সেরকমটাই করা হবে। ’
    এদিকে, মিয়ানমারে সেনা, পুলিশ ও সাধারণ মানুষের উপর ‘জঙ্গি’ হামলা রুখতে সবরকম ব্যবস্থা নিচ্ছে দেশটি। আগেই মিয়ানমারের বিভিন্ন জায়গায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে ভারত, পাকিস্তান, ফিলিপিন্স থেকে মুসলিমদের মিয়ানমার যেতে আহ্বান জানাচ্ছে আল-কায়েদা।
    সূত্র: কলকাতা টুয়েন্টিফোর।//pb//ফাইল ছবি//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: রোহিঙ্গাদের অস্ত্র দিয়ে সাহায্য করুন: আল-কায়েদা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান