• Latest News

    মহেশখালীতে পল্লীবিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা প্রতি ক্ষুদ্ধ গ্রাহকরা


    মহেশখালী সংবাদদাতা:
    কক্সবাজারের মহেশখালীতে পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার প্রতি ক্ষুদ্ধ গ্রাহকরা। গ্রাহকদের অভিযোগ ২৪ঘন্টার মধ্যে প্রায় ১৫ঘন্টাই থাকছে না বিদ্যুৎ। দিনের বেশীর ভাগ সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তী পোহাতে হচ্ছে গ্রাহক এবং ব্যবসায়ীদের।প্রতিনিয়ত নষ্ট হচ্ছে গৃস্থলীতে ব্যবহারিত বৈদ্যুতিক সামগ্রী। এ নিয়ে মহেশখালী পল্লী বিদ্যুৎ কার্যালয়ে একাদিক বার যোগাযোগ করেও কোন সুরাহা মিলছে না।পল্লী বিদ্যুৎ সমিতির দাবী এখন বিদ্যুতের ঘাটতি নেই তবে প্রাকৃতিক দূর্যোগের ফলে সঞ্চালন লাইনের সমস্যার কারণে এই বিভ্রাট হচ্ছে।
    বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিয়ে গ্রাহকদের অভিযোগ পাহাড় সম। সময় মত বিদ্যুৎ না পাওয়ায় উপজেলা প্রশাসন-থানা পুলিশ সহ সরকারী বিভিন্ন দপ্তরের কাজেও ব্যঘাত ঘটছে। পৌরসভার গোরকঘাটা বাজারের ব্যবসায়ী হাসান সরওয়ার কাজল ক্ষুদ্ধ হয়ে জানান লোডশেডিং বাডলেও বিদ্যুৎ বিল আগের চেয়ে কমেনি, বাড়েনি কোন প্রকার গ্রাহক সেবা। চাহিদামত বিদ্যুৎ না পাওয়ায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম জানান দিনের বেশীরভাগ সময় লোডশেডিং এর কারণে অফিসের কার্যক্রম চালাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে।মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান অফিসে কাজ চালাতে নিরুপায় হয়ে জেনারেটর ব্যবহার করতে হচ্ছে। পল্লী বিদ্যুৎ সমিতি মহেশখালী সূত্রে জানায় একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে প্রায় ২০০শত কিলোমিটার সরবরাহ লাইন রয়েছে তার বিপরীতে গ্রাহক রয়েছে অন্তত ২৫হাজার, চাহিদা প্রায় সাড়ে ৮ মেগাওয়াট।কক্সবাজার জেলা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক নূর মোহাম্মাদ আজম বলেন এখন লোডশেডিং নেই কারণ চাহিদামত পর্যাপ্ত বিদ্যুৎ মিলছে।কিন্তু প্রাকৃতিক দূর্যোগের কারণে পাশাপাশি লাইনের ধারণ ক্ষমতা না থাকায় মহেশখালীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে। তবে মহেশখালী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে লাইনের কাজ চলমান। ks

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালীতে পল্লীবিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা প্রতি ক্ষুদ্ধ গ্রাহকরা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান