• Latest News

    গতবছর সড়ক দুর্ঘটনা ২৩৪৭টি, নিহত ৫০০৩


    ডেস্ক রিপোর্ট:
    গত বছরে সড়কে দুর্ঘটনা ঘটেছে ২৩৪৭টি। আর এসব দুর্ঘটনায় প্রাণ গেছে পাঁচ হাজার তিনজনের।
    শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন নিরাপদ সড়ক চাই’য়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
    এ বছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ও মরহুমা জাহানারা কাঞ্চনের ২৩তম মৃত্যুবার্ষিকী কর্মসূচি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব শামীম আলম দ্বীপেন, যুগ্ম-মহাসচিব সাদেক হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, প্রচার সম্পাদক মো. রিয়াজ উদ্দিন প্রমুখ।
    সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনারোধে দেশে সচেতনতা তৈরি হয়নি। এ পর্যন্ত নিসচার নেয়া কার্যক্রমের পাশাপাশি ও সরকারের যথাযথ উদ্যোগ গ্রহণ এবং তা বাস্তবায়নের কারণে সকড় দুর্ঘটনা অনেকাংশ কমে এসেছে।
    তিনি জানান, দিবসটি উপলক্ষে গত প্রায় এক বছরে নিসচা জনসচেতনতা তৈরিতে যেসব কার্যক্রম করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকাসহ দেশব্যাপী মানববন্ধন, সেমিনার, চালক প্রশিক্ষণ, যাত্রী-পথচারী সমাবেশ, জাতিসংঘ ঘোষিত রোড সেফটি সপ্তাহ পালন, গোল টেবিল বৈঠক ও বিভিন্ন প্রচার মাধ্যমে টক শো প্রভৃতি।
    অপরদিকে এ বছর সংগঠনের পক্ষ থেকে নেয়া মাসব্যাপী নিসচার কর্মসূচির মধ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যেসব শাখা রয়েছে তাদেরকে অক্টোবর মাসের মধ্যে কমপক্ষে ৭ দিনের ৭টি কর্মসূচি পালনের নির্দেশ দেয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে স্কুল প্রশিক্ষণ, বাস ট্রার্মিনালসমূহে গাড়িচালকদের সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, মানববন্ধন, লিফলেট বিতরণ, র্যালিসহ অন্যান্য কর্মসূচি। nj

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: গতবছর সড়ক দুর্ঘটনা ২৩৪৭টি, নিহত ৫০০৩ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান