লামা সংবাদদাতা:
বান্দরবানের লামার আজিজনগরে পাহাড়ের পাদদেশে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আজিজনগর ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত লাশটি শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, লাশের গায়ে সাদা ফুল শার্ট ও পরনে লুঙ্গি রয়েছে। বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর হতে পারে।
স্থানীয় সূত্র জানায়, আবদুল মোতালেব নামের এক ব্যক্তি শ্রমিক নিয়ে মঙ্গলবার সকালে নিজ বাগানের জঙ্গল পরিষ্কার করতে যান। এক পর্যায়ে পাহাড়ের পাদদেশে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। pb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: আজিজনগর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
Rating: 5
Reviewed By: Unknown