• Latest News

    রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সমালোচনার মুখে ভারত


    আন্তর্জাতিক ডেস্ক:
    রোহিঙ্গা ইস্যুতে ভারতের অবস্থান নিয়ে জাতিসংঘের সমালোচনার মুখে পড়েছে দেশটি। ৪০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে সম্প্রতি দেশ থেকে বের করে দেয়ার যে হুমকি দেয়া হয়েছে এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ভারতের তীব্র সমালোচনা করেছে। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
    সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৩৬তম অধিবেশনে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জেইদ রাদ-আল হুসেইন বলেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনী সহিংস অভিযান চালাচ্ছে।
    ঠিক এই সময়ে রোহিঙ্গাদের ভারত থেকে বের করে দেওয়ার হুমকির বিষয়ে নয়াদিল্লির সমালোচনা করেন তিনি।
    তবে, জেইদ রাদ-আল হুসেইনের এই সমালোচনার বিষয়ে ভারত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
    টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে আরো বলা হয়, গো-রক্ষার নামে ভারতে সংঘটিত বিভিন্ন ঘটনা ও সম্প্রতি সাংবাদিক গৌরি লঙ্কেশ খুন হওয়ার বিষয়েও নয়াদিল্লির সমালোচনা করেছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল।
    সাম্প্রদায়িকতা, জাতিগত সহিংসতাসহ বিভিন্ন মানবাধিকার ইস্যুতে চলতি বছরের প্রথম দিকেও জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ভারতের সমালোচনা করেছিল। jo

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সমালোচনার মুখে ভারত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান