মাহাবুবুর রহমান, কক্সবাজার:
রেল মন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন দেড় বছরের মধ্যে কক্সবাজারে রেল আসবে। ইতি মধ্যে রেল দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন নির্মানের জন্য প্রয়োজনীয় বাজেট মন্ত্রনালয়ের হাতে এসে গেছে। এবং জমি অধিগ্রহনের জন্য সব টাকা কক্সবাজারের প্রশাসনের কাছে দেওয়া হয়েছে। এখন শুধু মূল কাজে যাওয়া বাকি, আসা করি খুব দ্রুত বাস্তবিক অর্থে সব কাজ শেষ করে আগামী দেড় বছরের মধ্যে কক্সবাজারের রেল লাইন নির্মান কাজ শেষ করে রেল আনা যাবে। প্রথমে দোহাজারী থেকে চকরিয়া হয়ে কক্সবাজার মুল স্টেশন পর্যন্ত আসবে পরবর্তিতে রামু হয়ে ঘুমধুম পর্যন্ত যাবে।
তিনি শুক্রবার সকালে কক্সবাজারে রেল লাইনের মুল ষ্টেশনের সাইড ও আইকনিক জোন পরিদর্শনের সময় এসব কথা বলেন। এ সময় রেল মন্ত্রী মুজিবুল হক আরো বলেন বিএনপি রেল কে ধ্বংস করেছে তারা রেলের জন্য বাজেট নিয়ে দিয়েছিল বছরে ৫০০ কোটি টাকা আর বর্তমান প্রধানমন্ত্রী উন্নয়নের অগ্রদূত শেখ হাসিনা রেলের জন্য বছরে বাজেট দিয়েছে ১৬ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার কে খুবই পছন্দ করেন, উনার একান্ত ইচ্ছাতে কক্সবাজারের মানুষ না চাইতেই তিনি ২০১১ সালে রেল লাইন সম্প্রসারণ করার ঘোষনা দেন।
এই রেল লাইন হলে কক্সবাজারের পর্যটক সুবিধা আরো বাড়বে যোগযোগ সহজ হবে, মানুষ দ্রুত এবং উন্নত সুবিধা পাবে, এতে কক্সবাজার কে বিশ্বের কাছে আরো দ্রুত তুলে ধরা যাবে। সাইপ পরিদর্শন পরবর্তিতে এক সংক্ষিপ্ত সভায় আরো বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এড, সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার সদর রাম আসনের সংসদস সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি, মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি,দোহাজারি-কক্সবাজার রেল লাইন প্রকল্প পরিচালক মুফিজুর রহমান,সহকারী প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ, পূর্নবাসন প্রকল্প পরিচালক মোঃমাসুদুজ্জামান হায়দার,কক্সবাজার এরিয়া ম্যানেজার ইমতিয়াজ আহাম্মদ, চট্টগ্রাম এরিয়া ম্যানেজার এরশাদুল ইসলাম,কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম,কক্সবাজার শহর আওয়ামীলীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জল কর সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজারে দেড় বছরের মধ্যে রেল আসবে -রেলমন্ত্রী
Rating: 5
Reviewed By: Unknown