• Latest News

    চকরিয়ায় এক হাজার ইয়াবাসহ রাজমিস্ত্রি আটক


    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া: 
    চকরিয়া উপজেলার খুটাখালীতে যাত্রীবাহী হায়েসে তল্লাসি চালিয়ে এক হাজার ইয়াবাসহ মিয়ানমার নাগরিককে আটক করেন হাইওয়ে পুলিশ। আটক রাজমিস্ত্রি মোঃ সিদ্দিক (৩২) মায়ানমারের আকিয়াফ শহরের আবুল কালামের পুত্র বলে জানা গেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় মহাসড়কের খুটাখালী ইউনিয়নস্থ মেধাকচ্ছপিয়া পয়েন্টে অভিযান চালানো হলে এক হাজার ইয়াবা টেবলেটসহ তাকে আটক করা হয়। মালুমঘাট হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায় গোপন সংবাদ পেয়ে আইসি রুহুল আমিনের নেতৃত্বে দায়ীত্বরত কর্মকর্তা মোঃ মঈনুদ্দীন সহ একদল পুলিশ অভিযান পরিচানা করেন। এসময় (চট্টমেট্রো চ-১১-৪১০৬) যাত্রীবাহী হায়েসে তল্লাশী চালিয়ে কক্সবাজার সমিতি পাড়া এলাকা থেকে নিয়ে আনা এক হাজার ইয়াবা টেবলেট পলিথিনের পেকেটে টেপ মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। মাদক পাচার অপরাধে ওই সময় উল্লেখিত ইয়াবা পাচারকারী রাজমিস্ত্রিকে আটক করেন। এব্যাপারে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করেন এবং আটক ব্যক্তিকে চকরিয়া থানায় পাঠানো হয়েছে বলে জানান।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় এক হাজার ইয়াবাসহ রাজমিস্ত্রি আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান