• Latest News

    নেতৃত্ব শূন্যতায় ভুগছে ঈদগাঁও বাজার ব্যবসায়ীরা


    মোঃ রফিক উদ্দিন লিটন, ঈদগাঁও:
    কক্সবাজারের বৃহত্তম বানিজ্যিক এলাকা ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের নির্বাচন কবে হবে ? এমন প্রশ্নে ঘুরপাক খাচ্ছে সচেতন ব্যবসায়ী মহলের মাঝে। দীর্ঘকাল ধরে বাজারের নেতৃত্ব শুণ্যতায় ভোগছে ব্যবসায়ীরা। প্রাপ্ত তথ্য মতে, জেলা সদরের বহুল জনবহ গুরুত্বপূর্ণ ঈদগাঁও বাজার পরিচালনার কাজে সঠিক ও দক্ষ নেতৃত্ব না থাকায় বাজারের বহু ব্যবসায়ীরা চরমভাবে ভোগান্তিতে দিন পার করছে। বলতে গেলে জনবহুল এ ঐতিহ্যবাহী বাজারটি বর্তমানে অভিবাবকহীন হয়ে পড়ছে। বাজারে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্হা না থাকায়, পানি নিস্কাশন অব্যবস্থাপনায় তো রয়েছেই। যা বর্ষামৌসুমে বৃষ্টি ও ঢলের পানি চলাচল করতে না পারায় বাজার এলাকায় হাঁটু পরিমাণ পানিতে নিমজ্জিত থাকে। এমনকি এ বাজারের ব্যবসায়ীরা সার্বিক নিরাপত্তাহীনতায় ভোগছে। ঈদগাঁও বাজারের প্রধান সড়ক সহ অলিগলি জুড়েই প্রায় সময় যানজটে নাকাল হয়ে পড়ে। আবার অসাধু ব্যবসায়ীরা ফুটপাত দখল করে যত্রতত্র স্হানে ব্যবসা বানিজ্য করে যাচ্ছে। ঈদগাঁও বাজারের ব্যবসায়ীরা নানান সমস্যায় সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। এসব দেখার এবং কঠোর হাস্তে দমন করার জন্য দক্ষ ও শক্ত একটি নির্বাচিত কমিটি এখন সময়ের গণ দাবীতে পরিণত হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এ বাজার কমিটির নির্বাচন তো দূরের কথা, আহবায়ক দিয়ে পার করেছে কয়েক বছর। তারপর চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে বাজার পরিচালনা পরিষদের আহবায়ক কমিটি কর্তৃক ব্যবসায়ী জসিম উল্লাহ মিয়াজীকে প্রধান করে একটি নির্বাচন কমিটি গঠন করে। ঐ কমিশনকে তিন মাসের মধ্য বাজারের নির্বাচন করার জন্য সময়সীমা বেঁধে দেন। পরবর্তীতে বাজারের নির্বাচন কমিশন ঈদগাঁও বাজারের প্রত্যকটি ব্যবসা প্রতিষ্টানে কমিশনের প্রধান সহ সদস্যদের স্বাক্ষর যুক্ত বাজারের নির্বাচনী এরিয়া ও নিয়ম কানুন বিষয়ক একটি লিফলেট প্রেরন করেন। তারপর ব্যবসায়ীদের কাছ থেকে একশত টাকার বিনিময়ে ভোটার ফরম এখনো বিক্রি অব্যাহত রয়েছে। তবে সচেতন ব্যবসায়ীদের মতে, ঈদগাঁও বাজারের নির্বাচনী পরিবেশ এ পর্যন্ত ও সৃষ্টি হয়নি। নির্বাচনের তাফশীল ও ঘোষনা হয়নি। বহু কাজকর্ম অসম্পন্ন রয়েছে । অন্যদিকে বাজারে দ্রুত নির্বাচন দিয়ে নানা সমস্যা সমাধানে নির্বাচিত কমিটির নেতৃত্বে সকলকে এগিয়ে আসার আহবান জানান ঈদগাঁও বাজারের তরুন ব্যবসায়ী আরিফ উল্লাহ। আবার একতা ব্যবসায়ী সমিতির সভাপতি ও পৌরসভা বাস্তবায়ন আন্দোলন নেতা হাসান তারেক হিমছড়ির এ প্রতিনিধিকে জানান, ঈদগাঁও বাজারের উক্ত নির্বাচন কমিশন তাদের উপর অর্পিত দায়িত্বের প্রতি অবহেলা করছে। যার দরুন, সময় সীমা বেঁধে দেওয়ায় পরেও এখনো পর্যন্ত বাজার এলাকায় কোন ধরনের নির্বাচনী পরিবেশ তৈরী করতে পারেনি। অপরদিকে বাজার পরিচালনা পরিষদের দপ্তর সম্পাদক ছৈয়দ করিমের মতে, বাজারের উন্নয়ন আর সমস্যা সমাধানের স্বার্থে বাজার কমিটির নির্বাচণ অতীব গুরুত্বপূর্ণ। তাই অতিসত্বর নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার আহবান জানান। ঈদগাঁও বাজারের নির্বাচন বিষয়ে কমিশনের সদস্য শওকত আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে লাইন কেটে দেন। অপরদিকে কমিশনের আরেক সদস্য তারেক আজিজের মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি আসন্ন শীত মৌসুমের দিকে নির্বাচন দেওয়ার প্রক্রিয়া রয়েছে বলে জানান।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: নেতৃত্ব শূন্যতায় ভুগছে ঈদগাঁও বাজার ব্যবসায়ীরা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান