• Latest News

    বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ষ্টেডিয়ামে আজ উদ্বোধনী খেলায় মুখোমুখি শেখ জামাল চকরিয়া, দোয়া প্রত্যাশায় সাঈদী


    নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:
    কক্সবাজার জেলা ফুটবল লীগ’১৭ (ডিএসএ) শুরু হচ্ছে আজ ২৯ সেপ্টেম্বর। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ষ্টেডিয়ামে উদ্বোধনী খেলায় মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ও জেলার আলোচিত ফুটবল দল শেখ জামাল ক্লাব চকরিয়া। তাদের সাথে প্রতিদ্বন্দিতা করবে উখিয়া কোটবাজার খেলোয়াড় সমিতি।
    উদ্বোধনী খেলা উপলক্ষে ইতোমধ্যে ফুটবল টিমের সমন্বয়ক শেখ জামাল চকরিয়া ক্লাবের চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদী’র সভাপতিত্বে তাঁর বাসভবনে টিমের খেলোয়াড়, কর্মকর্তা ও শুভানুধায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন শেখ জামাল ক্লাব চকরিয়ার সাধারণ সম্পাদক আলমগীর হোছাইন, সহসভাপতি শেরে আলম শেরু, কোচ নুরুল আবছার, কৃতি ফুটবলার আবুলু, মিজানুর রহমান, কর্মকর্তা মো. জাফর আলম, মো: ইব্রাহিম ও সাজ্জাদ প্রমুখ।
    এদিকে শেখ জামাল ক্লাব চকরিয়ার চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী জানান, অনুষ্ঠিতব্য উদ্বোধনী খেলাটি উপভোগ করার জন্য চকরিয়া উপজেলা ও পৌরসভার সকলস্তরের জনগন এবং ক্রীড়ানুরাগীসহ জেলাবাসীকে আহবান জানিয়েছেন। একই সাথে তিনি চকরিয়া উপজেলার জনপ্রিয় ফুটবল টিম শেখ জামাল ক্লাবের ফুটবল টিমের সাফল্য অব্যাহত রাখার মাধ্যমে আবারও চ্যাম্পিয়ন ট্রপি ঘরে তুলে আনতে পারে সেইজন্য চকরিয়াবাসীর কাছে দোয়া প্রত্যাশা করেছেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ষ্টেডিয়ামে আজ উদ্বোধনী খেলায় মুখোমুখি শেখ জামাল চকরিয়া, দোয়া প্রত্যাশায় সাঈদী Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান