মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
মালুমঘাট হাইওয়ে পুলিশের অভিযানে ১৯৮০ পিস ইয়াবা টেবলেট সহ ২পাচার কারীকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার গাড়ি জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শুক্রবার ভোরে খুটাখালী কচ্ছপিয়ার ঢালায় অভিযান চালানো হয়। এসময় সাদা রঙ্গের (নং-চট্টমেট্টো-গ ১২-৪৪২৮) একটি প্রাইভেট কার গাড়ি কক্সবাজার হয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।
গাড়িটি দাঁড় করিয়ে চালকের পাশে থাকা জাহাঙ্গীর নামের (৪৫) নামের এক ব্যক্তির হাতে থাকা কালো একটি ব্যাগ থেকে ৬ লাখ টাকা মুল্যের ১৯৮০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। জানাগেছে জাহাঙ্গীর মুন্সিগঞ্জ জেলার ইসলামপুর গ্রামের সিদ্দিকুর রহমানের পুত্র এবং গাড়িটির চালক চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ১০নং কাসিমপুর শতিপাড়া ইসলাম নগরের হানিফ ড্রাইভারের পুত্র আব্দুল কাদের (৩০)। এসময় তারা দুই জনকে আটক করা হয়েছে। মালুমঘাট হাইওয়ে পুলিশের আইসি মোঃ রুহুল আমিন জানায় গোপন সংবাদের ভিত্তিতে এ,এস,আই মাঈন উদ্দীনসহ সঙ্গিয় ফোর্স নিয়ে কচ্ছপিয়া ঢালায় অভিযান চালাই। এসময় ১৯৮০ পিস ইয়াবা টেবলেটসহ দুই ব্যক্তি আটক ও ইয়াবা বহনকারী একটি প্রাইভেট কার আটক করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান আইসি রুহুল আমিন।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: খুটাখালী থেকে ১৯৮০ পিস ইয়াবাসহ ২ পাচারকারী আটক, প্রাইভেট কার জব্দ
Rating: 5
Reviewed By: Unknown