নাজিম উদ্দিন, পেকুয়া:
পেকুয়ায় খালের উপর নির্মিত হচ্ছে বহুতল ভবন।
প্রবাহমান খাল ও পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন সম্পত্তি জবর দখল করে একটি প্রভাবশালী মহল এ ভবনটি তৈরী করছেন বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা এলাকায় বহুতল ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। স্থানীয়রা জানায়, ওই এলাকার মৃত ওবাইদুল হাকিমের ছেলে জহির আহমদ মেহেরনামা এলাকায় সরকারী জায়গার উপর একটি পাকা বিল্ডিং নির্মাণকাজ বাস্তবায়ন করছে। জায়গাটি মাতামুহুরী নদীর শাখা নদী ফাঁড়ি খালের লাগোয়া নদী রক্ষা বাঁধের নিকটে চলমান রয়েছে। একদিকে প্রবাহমান খাল, অন্যদিকে পাউবোর জায়গা এ দুটির উপর অবৈধ বিল্ডিং তৈরীর কাজ করছেন ওই ব্যক্তি। গত এক মাস আগে থেকে বহুতল ভবন নির্মাণ কাজ আরম্ভ করেছেন। বর্তমানে পাকা ভবন তৈরীর কাজ প্রায় অর্ধেক শেষ করেছে। সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা গেছে, জহির আহমদ ভবন তৈরীর কাজ এগিয়ে নিচ্ছে।ফাড়িখাল সংলগ্ন বেড়িবাঁধের লাগোয়া প্রায় ৬০ ফুট দৈর্ঘ্য এ জায়গায় বড় পরিসরে নির্মাণ কাজ শেষ করার পথে। স্থানীয়রা জানায়, জহির আহমদ কারো কথায় তোয়াক্কা করে না। জায়গা তার ব্যক্তিমালিকানাধীন নয়। বীরদর্পে কাজ চলমান রেখেছে। তিনি অত্যন্ত প্রভাবশালী। এতে করে কারো কথায় কর্ণপাত করার প্রয়োজন পড়ে না তার। ওই ব্যক্তি অবৈধ ভাবে কাজ চালিয়ে গেলেও বাধা দেওয়ার নেই কেউ। স্থানীয়রা জানায়, কর্তৃপক্ষকে টাকা দিয়ে সরকারী বিপুল মুল্যবান এ সম্পত্তিতে বহুতল ভবন তৈরীর কাজ চলমান রাখেন ওই ব্যক্তি। পাকা স্থাপনা নির্মিত হওয়ায় খালটি শ্রেনী পরিবর্তন হচ্ছে। কুলে বাড়িঘর স্থাপন হওয়ায় ফাড়িখাল প্রবাহ বিপর্যয় নেমে আসার উপক্রম হয়েছে। জায়গাটি কয়েক লক্ষ টাকার সম্পত্তি। পাকা স্থাপনা নির্মিত হলেও প্রতিরোধ করার ব্যবস্থা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
এ ব্যাপারে বান্দরবন জেলার পাউবোর পেকুয়া শাখার কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, তিনি ভূমি বিভাগের কর্মকর্তার সাথে আলাপ করে ব্যবস্থা নেবেন বলে জানান। ta
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: পেকুয়া খাল দখল করে ভবন নির্মাণ
Rating: 5
Reviewed By: Unknown