আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারে জাতিগত নিধন চলছে অভিযোগ এনে রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির ৭২তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের সহিংসতা, নিপীড়ন এবং এর ফলশ্রুতিতে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসার বিষয়ে ওআইসির যোগাযোগ গ্রুপের সভায় এ আহ্বান জানান শেখ হাসিনা।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওআইসির মহাসচিব ইউসূফ আল-ওথাইমিন, জাতিসংঘের মানবাধিকার সমন্বয়কারী বিষয়ক প্রধান মার্ক লোকক প্রমুখ।
মিয়ানমারে জাতিগত নিধন চলছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আজকে মিয়ানমারে আমাদের মুসলিম ভাই-বোনেরা জাতিগত নিধনের সম্মুখিন। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেখানকার সামরিক বাহিনীর অভিযান ব্যাপক ধ্বংস চালাচ্ছে।
ওআইসিভুক্ত দেশগুলোর উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খুব বেশি দেরি হওয়ার আগেই রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। এজন্য ওআইসির নেওয়া যেকোনো উদ্যোগ ও পরিকল্পনার সঙ্গে বাংলাদেশ রয়েছে।
শিগগির রোহিঙ্গা মুসলিমদের ওপর সব ধরনের বর্বরতা বন্ধ করতে হবে। বলপূর্বক বিতাড়িত এসব মুসলিমকে নিরাপত্তা ও সম্মানের সঙ্গে তাদের মাতৃভূমি মিয়ানমারে ফেরত নিতে হবে।
নিরীহ নাগরিকদের বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের রক্ষায় মিয়ানমারের ভেতরে একটি সেফ জোন করা এবং দ্রুত কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমরা এ জাতিগত নিধনের সমাপ্তি দেখতে চাই। এ সংকটের মূল মিয়ানমারে এবং এর সমাধান মিয়ানমারেই খুঁজে বের করতে হবে। nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে -নিউইয়র্কে শেখ হাসিনা
Rating: 5
Reviewed By: Unknown