• Latest News

    টেকনাফে দুটি বিদেশী পিস্তলসহ গুলি উদ্ধার


    টেকনাফ প্রতিনিধি:
    টেকনাফে পাহাড়ী জঙ্গলে অভিযান চালিয়ে দুইটি বিদেশী পিস্তলসহ তাজা গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাত ৯ টার দিকে গোপন সংবাদে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মিঠাপানিরছড়ার পাহাড়ী জঙ্গলে অভিযান চালিয়ে ২ টি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
    কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ জাফর ইমাম সজিব জানান, মিঠাপানির ছড়ায় ডাকাত দল অবস্থান করার গোপন সংবাদ পেয়ে পাহাড়ী জঙ্গলে অভিযান পরিচালনা করা হয়। এসময় কোস্টগার্ডের অবস্থান টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। পরবর্তীর্তে ওই স্থানে তল্লাশীকালে কালো রঙের প্যাকেটের ভিতর থেকে ২টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড তাজা গোলা পাওয়া যায়। উদ্ধারকৃত পিস্তল সহ তাজা গোলা টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টেকনাফে দুটি বিদেশী পিস্তলসহ গুলি উদ্ধার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান