• Latest News

    খুটাখালীতে গলায় ফাঁস লাগিয়ে ৩ সন্তানের জননী আত্মহত্যা


    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :
    চকরিয়া উপজেলাধীন খুটাখালীতে গলায় ফাঁস লাগিয়ে ৩ সন্তানের জননীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার গভীর রাতে খুটাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডে এলাকায় এঘটনা ঘটে। আত্মহত্যাকারী তানজিনা (২৬) ইউনিয়নের পাগলিরবীল কোনাপাড়া গ্রামে বসবাসরত আব্দুল আলীমের স্ত্রী বলে জানা গেছে। এলাকাবাসী বলেন বিগত ছয় মাস পূর্বে ধলঘাটা থেকে সপরিবারে এসে বর্ণিত স্থানে বসবাস করে আসছে আব্দুল আলীম। তার ছোটবোন দীর্ঘ সময় অসুস্থতায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গতকাল সোমবার রাত্রে ছোটবোনের চিকিৎসা খরচ বহন করা বিষয়ে বাড়িতে স্বামী-স্ত্রী উভয় ঝগড়া হয়। এবং ওই রাতেই স্বামী আব্দুল আলীম সদর হাসপাতালে চলে যায়। পরদিন সকালে সন্তানরা তাদের মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কান্নাকাটি করতে থাকলে এলাকাবাসীরা ছুটে আসেন। রিপোর্ট লিখাকালে খুটাখালী ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সেলিম বলেন আমি আত্মহত্যার ঘটনা শুনেছি এবং চকরিয়া থানায় ফোন করা হয়েছে কিছুক্ষণের মধ্যে পুলিশ আসতেছে বলে জানিয়েছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খুটাখালীতে গলায় ফাঁস লাগিয়ে ৩ সন্তানের জননী আত্মহত্যা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান