কক্সবার্তা ডেস্ক:
দেশের উত্তরাঞ্চলের ২০টি জেলায় বন্যার অবনতি হয়েছে। জেলাগুলোর সবগুলো নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় চরম দুর্ভোগে জীবন-যাপন করছে মানুষ। গত ৩ দিনে বন্যায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৮ জন শিশু রয়েছে। নিখোঁজ আছে আরো ৫ জন, যার ৩ জনই শিশু।
গত সোমবার সুনামগঞ্জে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আজবপুর গ্রামে মারা যায় ৪ বছর বয়সী মৃদুল মিয়া। উঠানে চলে আসা বন্যার পানিতে মারা যায় সদর উপজেলার কাঠইর ইউনিয়নের ৪ বছর বয়সী শিশু শাহান মিয়া।
সিরাজগঞ্জে সাপের কামড়ে কদভানু (৫২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁওয়ে রিয়াদ (২০) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয় টাঙন নদী থেকে।
লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নে গত রবিবার উদ্ধার করা হয় ৫ বছর বয়সী শিশু নাজিমের মরদেহ। গত সোমবার উদ্ধার হয় আরো ৪ জনের মরদেহ। ওই ৫ জন ভেলায় করে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছিলেন। ভেলা ডুবে গেলে এরা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং নিখোঁজ হয়। মৃত অবস্থায় উদ্ধার হওয়া অন্য শিশুরা হলো আলিম (১০) ও মোতালেব (১৫)।
গত রবিবার দিনাজপুরে বন্যার পানিতে একই পরিবারের ৩ জনসহ মোট ১৩ জন মারা যায়। এসব মানুষ ভেলায় করে নিরাপদ আশ্রয়ে যাচ্ছিল। পরে ভেলা উল্টে গেলে তারা বন্যার পানিতে ডুবে যায়। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জনই শিশু। মারা যাওয়া শিশুরা হলো- শিহাদ (৭), স্মৃতি (৭), শহীদ আলী (১০), চুমকি (১৩), নাঈম (১৬), মেহেদী হাসান (১৫)। কাহারোল উপজেলায় ভেলা উল্টে ৪ শিশু মারা যায়। তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
গাইবান্ধায় মঙ্গলবার (১৫ আগস্ট) দুই শিশু মারা গেছে বলে জানা গেছে। এর একজন গোবিন্দগঞ্জ উপজেলার তালুকানুপুর ও অন্য শিশু ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের বাসিন্দা। তবে এদের নাম ও পরিচয় জানা যায়নি।
কুড়িগ্রামে গত ৩ দিনে বন্যার পানিতে ডুবে ও সাপের কামড়ে ৮ জনের মৃত্যু হয়েছে।
জামালপুরের মেলান্দহে কোমল (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। কোমল বন্যার পানিতে তলিয়ে মারা যায়।
গত ৩ দিনে কুড়িগ্রামে বন্যার পানিতে নিখোঁজ আছে ২ জন। ঠাকুরগাঁওয়ে ৩ শিশু নিখোঁজ আছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
নেত্রকোনায় এক বৃদ্ধসহ দুজনের মৃত্যু হয়েছে বন্যার পানিতে। মকবুল হোসেন নামে ওই ব্যক্তির বয়স ১২০ বলে জানান কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মিজানুর রহমান। রাস্তা পার হতে গিয়ে মকবুল বন্যার পানিতে পড়ে যান। অন্যদিকে জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তি ভেঙে যাওয়া বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। n.brea
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বন্যায় গত ৩ দিনে ৩৫ জনের মৃত্যু
Rating: 5
Reviewed By: Unknown