উখিয়া প্রতিনিধি:
উখিয়া উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন পালংখালী এলাকা থেকে ৩২ লাখ টাকা মূল্যের ৫৪ টি মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের পালংখালী ইউনিয়নের রহমতেরবিল নামক স্থান থেকে মূর্তিগুলো উদ্ধার করা হয়।
৩৪ বিজিবি বালুখালী বিওপির সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় সাড়ে ৩২লাখ টাকা মূল্যের ৫৪ টি পিতলের বার্মিজ মূর্তি, ২৯ টি বার্মিজ ধর্মীয় বই এবং বার্মিজ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করে। কক্সবাজারস্থ ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান জানান, মূর্তিসহ জব্দকৃত মালামাল গুলো বালুখালী শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: উখিয়ার পালংখালী থেকে ৩২ লাখ টাকা মূল্যের মূর্তি উদ্ধার
Rating: 5
Reviewed By: Unknown