• Latest News

    কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী বাহাদুর অস্ত্র গুলি সহ আটক


    সংবাদদাতা :
    কক্সবাজার সদর মডেল থানার পুলিশ চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী বাহাদুর প্রঃ লাল বাহাদুর ডাকাত (৩৫)’কে ১টি দেশীয় তৈরী এলজি ও ৩ রাউন্ড তাজা কার্তুজ সহ আটক করে। ধৃত বাহাদুর ডাকাত কক্সবাজার পিএমখালী ইউপিস্থ ছয় ভাইয়ের পাড়া, তোতকখালী এলাকার মৃত ইসমাইল এর ছেলে।
    কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, এসআই আবুল কালাম এসআই নাজির হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় মোবাইল ডিউটি করাকালে সদর থানাধীন উত্তরন আবাসিক এলাকার পূর্ব পার্শ্বের ভেন্ডার পাহাড়ের ঝোপ থেকে বৃহস্পতিবার ভোর রাত্রে চিহ্নিত সন্ত্রাসী বাহাদুর প্রঃ লাল বাহাদুর প্রঃ লাল বাহাদুর ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতার কালে তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সচল এলজি ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এই সংক্রান্তে নিয়মিত মামলা রুজু করা হচ্ছে।
    ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, বাহাদুর প্রঃ লাল বাহাদুর প্রঃ লাল বাহাদুর ডাকাত এর বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা নং-১। ৫১(১)১৬, ২। ৭(৮)১৩, ৩। ৭১(৭)১৩, ৪। ৭২(৭)১৩, ৫। ০৬(০৬)১৩, ৬। ২৯(২)১৬, ৭। ২৮(২)১৬, ৮। ৬০(১)১৬, ৯। ৬১(১)১৬, ১০। ৩৪(১০)০৯ আদালতে বিচারাধীন রয়েছে।
    ওসি রনজিত কুমার বড়ুয়া আরো জানান, ধৃত বাহাদুর প্রঃ লাল বাহাদুর প্রঃ লাল বাহাদুর ডাকাতকে ৭ দিনের পুলিশ রিমান্ডের প্রতিবেদন সহ আদালতে প্রেরন করা হচ্ছে। c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী বাহাদুর অস্ত্র গুলি সহ আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান