অনলাইন ডেস্ক:
স্বাধীনতা দিবসের বক্তৃতা নিয়ে বিপাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া ভাষণের কারণে তার বিরুদ্ধে জনস্বার্থ মামলা করেছেন মহারাষ্ট্রের এক আইনজীবী।
রামা বিট্টলরাও কালে নামে ওই আইনজীবীর দাবি, নরেন্দ্র মোদী নিজের ভাষণে ‘হিন্দুস্তান’ শব্দটি ব্যবহার করেছেন। এটি সংবিধান বিরোধী কাজ।
কালের দাবি, সংবিধানের এক নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ভারত বা ইন্ডিয়া বলা যায়। সংবিধানের কোথায়ও হিন্দুস্তান শব্দটি নেই। তাই ভাষণে হিন্দুস্তান বলা যায় না।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে সংবিধান রক্ষার দায় রয়েছে নরেন্দ্র মোদীর। তার এই ভাষণে দেশপ্রেমী মানুষের ভাবাবেগে আঘাত লাগতে পারে।’
তাই তিনি চান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগে মামলা করুক। n.brea
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ভারতের প্রধানমন্ত্রী মোদী বক্তৃতা দিয়ে বিপাকে, আইনজীবীর মামলা
Rating: 5
Reviewed By: Unknown