নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার জেলা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্সে পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ দমন, মাদক উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারে সাফল্য জনক ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ থানার অফিসার ইনচার্জের সম্মাননা গ্রহন করছেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব রনজিত কুমার বড়ুয়া মাননীয় পুলিশ সুপার ড: এ কে এম ইকবাল হোসেন এর নিকট থেকে।
ক্রাইম কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব গোলাম রুহুল কুদ্দুস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি এস বি) হুমায়ুন রশিদ, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) জনাব মতিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মহেষখালী সার্কেল) জনাব রতন দাশ গুপ্ত, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক)জনাব বাবুল বনিক, ওসি ডিবি মনিরুল ইসলাম, ডি আই ও ওয়ান প্রভাষ চন্দ্র ধর সহ কক্সবাজার জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শক তদন্ত গন।
শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রাপ্তিতে থানার সকল সহকর্মীদের কৃতজ্ঞতা জানিয়েছেন অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া এবং এ স্বীকৃতি তাদেরই অবদান। sc
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজার জেলার অপরাধ দমনে শ্রেষ্ট ওসি হলেন রনজিত কুমার বড়ুয়া
Rating: 5
Reviewed By: Unknown