• Latest News

    কক্সবাজার শহরের চিহ্নিত ছিনতাইকারী হাতে নাতে গ্রেফতার


    কক্সবার্তা ডেস্ক:
    কক্সবাজার শহরের চিহ্নিত ছিনতাইকারী আবদুর শুক্কুর (২৬) কে আটক করেছে সদর থানার পুলিশ।
    আটক ছিনতাইকারী উখিয়া কোট বাজার সাকিনের কোয়রাপাড়া এলাকার মৃত মোঃ রফিকের ছেলে। বর্তমানে সে সমিতি পাড়া শফিকের কলোনীর ভাড়াটিয়া।
    কক্সবাজার সদর থানার ওসি রনজিত কুমার বড়ুয়া জানান গত- ১১ আগষ্ট রাত ০৮.৩০ মিনিটের সময় ভারুয়াখালী সাকিনের ব্যবসায়ী রমজান, পিতা-সুরুত আলম সুগন্ধাস্থ ঝিনুক মার্কেটের দোকান বন্ধ করে টমটমে করে কলাতলী সুগন্ধার মোড় থেকে টেকপাড়াস্থ ভাড়া বাসায় যাওয়ার সময় শৈবালের মোড়ে পৌছাইলে একই টমটমে থাকা যাত্রী বেশী ছিনতাইকারী আঃ শুক্কুর সহ তার সহযোগী পলাতক মেহেদী, রুবেল ও জাহাঙ্গীরগন ছোরা বের করে রমজানের হাতে থাকা মোবাইল ছিনাইয়া নেয়। রমজান বাধা দিতে চাইলে ছিনতাইকারী শুক্কুর ও উল্লেখিত সহযোগীরা তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে। তার কাছে থাকা নগদ ১০,৫০০ টাকা ছিনাইয়া নেয়। রমজান ও গাড়দীর ড্রাইভারের ডাক চিৎকারে আশপাশের লোকজন ও থানার মোবাইল অফিসার এসআই সামছুদ্দিন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে শুক্কুরকে হাতে নাতে গ্রেফতার করে। ধৃত শুক্কুরের দেহ তল্লাশী করে ছিনতাই কাজে ব্যবহৃত ০২টি ধারালো ছোরা, ইতিপূর্বে ছিনতাই করা বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ও ০২টি মোবাইল ফোন উদ্ধার করে।
    ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, ধৃত ছিনতাইকারী শুক্কুর ও পলাতক দের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা রুজু করা হয়েছে। sc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার শহরের চিহ্নিত ছিনতাইকারী হাতে নাতে গ্রেফতার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান