• Latest News

    ভারতে অক্সিজেনের অভাবে হাসপাতালে ৪৮ ঘণ্টায় ৩০ শিশুর মৃত্যু


    আন্তর্জাতিক ডেস্ক:
    ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গোরক্ষপুরের বাবা রাঘবদাস মেডিক্যাল কলেজ হাসপাতালে (বিআরডি) হাসপাতালে গতকাল অক্সিজেনের অভাবে ৩০টি শিশুর মৃত্যু হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়। অক্সিজেনের সরবরাহ হঠাত্ বন্ধ হয়ে যাওয়ায় শিশুগুলোর মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
    গুরুতর অসুস্থ ওই ৩০টি শিশুকে হাসপাতালে ভর্তি করানোর পর রাখা হয়েছিল অক্সিজেন সাপোর্টে। হাসপাতাল সূত্রে জানা গেছে, যে সংস্থাটি অক্সিজেন সরবরাহ করে, হাসপাতাল কর্তৃপক্ষ ঠিক সময়ে তাদের বিলের প্রাপ্য টাকা মেটাননি। ফলে সংস্থাটি হাসপাতালে অক্সিজেন সরবরাহ করতে দেরি করছিল।
    এর পরিণতিতে মৃত্যু হয় পুরোপুরি অক্সিজেন সাপোর্টে থাকা ৩০টি শিশুর। গোরক্ষপুরের জেলা প্রশাসক রাজীব রাওতেলা অভিযোগ অস্বীকার করে বলেছেন, গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ৩০টি শিশুর মৃত্যু হয়েছে এনসেফেলাইটিসে, অক্সিজেনের অভাবে নয়। খবর আনন্দবাজার পত্রিকাitt

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ভারতে অক্সিজেনের অভাবে হাসপাতালে ৪৮ ঘণ্টায় ৩০ শিশুর মৃত্যু Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান