• Latest News

    ডুলাহাজারায় স্বামীর ঘরে তালাকপ্রাপ্ত স্ত্রী: হয়রানী মামলা


    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
    চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মিথ্যা মামলা দায়ের করে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে আইনি প্রক্রিয়ায় তালাক দেওয়ার পরও স্ত্রী ফের শাশুড় বাড়ি এসে স্থায়ী বসবাস করে যাচ্ছে। অভিযোগে জানা যায় ডুলাহাজারা উলুবনিয়া গ্রামের মৃত আজিজুল রহমান সিকদারের পুত্র শেখ শহিদ সিকদারের সাথে তিন বছর পূর্বে রেজিস্ট্রি নিকাহ নামা ও ইসলামী শরিয়ত মতে বিয়ে হয় একই এলাকার সোনা মিয়ার কন্যা শরমিন আক্তারের সাথে। বিয়ের কয়েকমাস পর্যন্ত সুখে শান্তিতে দাম্পত্য জীবন অতিবাহিত হলেও পরে স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। একপর্যায়ে গত ১২জুলাই ২০১৬ইং তারিখে স্বামী শেখ শহিদ সিকদার আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্ত্রীকে তালাক ঘোষণা করেন। উল্লেখ্য তাদের সাংসার জীবণে লাভীবা নামের এক সন্তান রয়েছে যার বর্তমান বয়স দুই বৎসরের কাছাকাছি। পরে স্ত্রী শরমিন আক্তার তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন সহ যৌতুক দাবীর অভিযোগ এনে গত ২২জানুয়ারী ২০১৭ইং তারিখে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কক্সবাজারে একটি মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি চলমান প্রক্রিয়ায় রয়েছে। এদিকে স্ত্রীর দায়ের করা মামলা সমাপ্ত না হতেই তালাক প্রাপ্ত স্ত্রী শরমিন আক্তার ৭মাস পর গত রোববার পিত্রালয় থেকে শেখ শহিদের বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করে স্থায়ী অবস্থান করেন। তবে শরমিন আক্তার পক্ষের লোকজন জানায়, তালাক দেওয়ার পর তার পাওনা মোহরানা সহ অন্যান্য অধিকার না পাওয়া পর্যন্ত শাশুর বাড়িতে অবস্থান করছে। এদিকে শেখ শহিদ সিকদার বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বুনতে বেআইনি প্রক্রিয়ায় আরেকটি নতুন চক্রান্ত শুরু করেছে তারা। এছাড়া তালাক প্রাপ্ত স্ত্রীর পিত্রালয়ের কথা মতো না চললে ফের মামলায় জড়াবে নতুবা মারবে, কাটবে, লাশ গুম করে ফেলবে বলে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে বলেও জানায় শেখ শহিদ শিকদার। বিষয়টি নিয়ে কথা বললে কক্সবাজার জজ কোর্টের এডভোকেট জসিম উদ্দিন জানান স্ত্রীকে তালাক দেওয়ার নির্দিষ্ট সময় পর একে অপরের কোন অধিকার থাকে না। তালাকের মাধ্যমে স্বামী-স্ত্রী বিচ্ছেদ হয়ে মোহরনা না পেলে তার জন্য স্ত্রী আলাদা মামলা দায়ের করতে পারবে। কিন্তু পুনরায় স্বামী-স্ত্রী একসাথে বসবাস করতে পারে না।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারায় স্বামীর ঘরে তালাকপ্রাপ্ত স্ত্রী: হয়রানী মামলা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান