এম আবু হেনা সাগর, ঈদগাঁও প্রতিনিধি :
সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওতে সম্প্রতি গরু চুরির হিড়িক পড়েছে। এ নিয়ে উদ্বেগ-উৎকন্ঠায় দিন কাটাচ্ছে এলাকাবাসী। রাত জেগে পাহারাও দিচ্ছে তাদের পালিত পশু। সেই চোর সিন্ডিকেট এখনো অধরা রয়েছে। প্রশাসন রাতের বেলায় অভিযানে থাকা সত্ত্বেও গরু চুরি থামছেনা কেন? এমন প্রশ্নে সচেতন এলাকাবাসীর। জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেহেরঘোনা এলাকায় চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত ২৯টি গরু চুরির খবর পাওয়া গেছে। তন্মধ্যে ২টি গরু গত ২/৩ মাস পূর্বে চুরি হয়েছিল বলেও সূত্রে প্রকাশ। অত্র ওয়ার্ডের কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক সাবেক যুবনেতা মাহবুবুর রহমান মাবু তার ফেইসবুকে এমন তথ্যের খোঁজ মিলে। এ ব্যাপারে তার সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অপরদিকে ঈদগাঁও, চৌফলদন্ডী, জালালাবাদ, ইসলামাবাদ, পোকখালী ও ইসলামপুর ইউনিয়নে গভীর রাতে ফিল্ম স্টাইলে গরু-মহিষ চুরি করা হচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় ভূগছেন সংশ্লিষ্টরা। ভূক্তভোগী অনেকে উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা যায়। এ বিষয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের মতে, বিভিন্ন স্থানে গরু চুরি প্রতিরোধকল্পে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁওতে ২৩ দিনে ২৭টি গরু চুরি
Rating: 5
Reviewed By: Unknown