বিশেষ প্রতিবেদক:
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, একটি সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে কাজ করছে ইসি। ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আইন রয়েছে। কেউ এ আইনের উর্ধ্বে নয়।
মিথ্যা তথ্য বা সনদ দেখিয়ে কেউ ভোটার হতে চাইলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
রোববার বেলা ১২টার দিকে কক্সবাজারে ভোটার তালিকা হালনাগাদের জেলা সমন্বয় কমিটি ও উপজেলা বিশেষ কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, সারাদেশে আমাদের ৩৫ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্তির লক্ষ্যমাত্রা ছিল। কিন’ আমরা ২৪ লাখের একটু বেশি তথ্যসংগ্রহ করতে পেরেছি। কক্সবাজারের চিত্রটা ভিন্ন।
এখানে ভোটার অন্তর্ভুক্ত করার চাপ বেশি থাকে। ইতোমধ্যে নির্ধারিত সময়ে কক্সবাজার জেলায় ৫৭ হাজার ৪০২ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। যা বিদ্যমান ভোটারের প্রায় ৪ দশমিক ৩২ শতাংশ। দেশের অন্যান্য জেলার তুলনায় এ হার তুলনামূলকভাবে বেশি। এবার সারাদেশে ৩ দশমিক ৫ শতাংশ নতুন ভোটার অন্তর্ভুক্তির লক্ষ্যমাত্রা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের নিয়ে কাজ শুরু করে ইসি।
সভাপতি বলেন, নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করতে হবে। স’ানীয় জনপ্রতিনিধিরাই সবচেয়ে বেশি অবগত কে কোথাকার বাসিন্দা। চাপ প্রয়োগ করে কেউ যদি অন্যদেশের নাগরিককে ভোটার করাতে চায় সেক্ষেত্রে সংশ্লিষ্টরা প্রশাসনের সার্বিক সহযোগিতা নিতে পারেন।
সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার একেএম ইকবাল হোসেন, জেলা প্রশাসনের স’ানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আনোয়ারুল নাসের, সাংবাদিক আবু তাহের বক্তব্য রাখেন।
এ সময় সিভিল সার্জন ডা. আবদুস সালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাহেদুল ইসলাম, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরী, রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাজাহান আলী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পঙ্কজ বড়-য়া, অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান ও সেলিম শেখ, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান, আওয়ামী লীগ নেতা সালাহউদ্দিন আহমেদ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী কানিজ ফাতেমা আহমেদ, মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, জেলা তথ্য কর্মকর্তা মো. নাসির উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপসি’ত ছিলেন। bs
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মিথ্যা তথ্য বা সনদ দেখিয়ে ভোটার হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে -কক্সবাজারে নির্বাচন কমিশনার
Rating: 5
Reviewed By: Unknown