• Latest News

    চট্টগ্রাম কালুরঘাট সেতুর ২ গেইটম্যানের উপর হামলা


    অনলাইন ডেস্ক:
    দোহাজারী বিদ্যুতকেন্দ্রে জ্বালানী দিয়ে চট্টগ্রামের দিকে আসছিল দোহাজারী শাটল। ট্রেনটি কালুরঘাট সেতুর (বোয়ালখালী অংশে) কাছাকাছি এলে গেইটম্যান সিগন্যাল দেন। এসময় সিগনাল অমান্য করে দুই মোটরসাইকেল আরোহি সেতুতে উঠতে চাইলে বাধা দেন দায়িত্বরত গেইটম্যান।
    এসময় দুই মোটরসাইকেল আরোহী ক্ষিপ্ত হয়ে দায়িত্বপালনরত দুই গেইটম্যানকে মারধর করেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সিআরবি রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ম্যানেজার জাহাঙ্গীর আলম। তিনি বলেন, হামলার শিকার দুই কর্মচারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে। nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চট্টগ্রাম কালুরঘাট সেতুর ২ গেইটম্যানের উপর হামলা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান