বুধবার (৯ আগস্ট) দৈনিক কক্সবাজার বাণী পত্রিকায় 'ডুলাহাজারায় ইয়াবার গড ফাদার দু'সহদোর ধরাছোঁয়ার বাইরে' শিরুনামের একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটির একপর্যায়ে কাল্পনিক ভাবে আমাকে ও আমার ভাইকে জড়ানো হয় যা ছিল নিতান্তই সাজানো, বানুয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। মূলত আমি বিগত সময়ে একজন কৃতিকর ফুটবলার হিসেবে কক্সবাজার, চট্টগ্রাম এমনকি ঢাকাতেও সম্মান অর্জন করি। সে হিসেবে এলাকার সবার আন্তরিকতায় জীবনযাপন করছি। গত তিন বছর পূর্বে ফুটবল পেশা ছেড়ে আমি ও আমার ভাই ইদ্রিস মিয়া সহ কক্সবাজারে একটি হোটেল ব্যবসা শুরু করি। এর লাভের অংশ দিয়ে সম্প্রতি আমার নিজ গ্রাম ডুলাহাজারা ইউনিয়নের বালুরচরে একটি বাড়ি নির্মাণ কাজ শুরু করি। কিন্তু এই নির্মাণ কাজে বাধা দিয়ে একজন প্রতিনিধি সহ কয়েকজন ক্ষমতাশীন ব্যক্তি চাঁদা দাবী করেন। আমি চাঁদা দিতে অপারগতা জানালে আমাকে হয়রানী করতে বিভিন্ন ভাবে শত্রুতা বশত অপপ্রচার শুরু করে দেন। এমনকি উল্লেখিত সংবাদে অন্যান্যদের সাথে জড়িয়ে আমাকে ও আমার ভাই ইদ্রিসের বিরুদ্ধে সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেন। প্রকৃতপক্ষে তারা আমাদের উন্নতির প্রতি ঈর্ষান্বিত হয়ে যুব সমাজ ধ্বংসকারী ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি এই মিথ্যা, বানুয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবিষয়ে প্রকৃত ইয়াবা ব্যবসায়ীদের সনাক্ত করে গণমাধ্যমে প্রকাশ পূর্বক প্রশাসনকে সহযোগিতা করাতে সাংবাদিক ভাইদের অনুরোধ করছি। পাশাপাশি প্রকাশিত ওই সংবাদ নিয়ে এলাকাবাসী সহ প্রশাসনকে বিচলিত না হতে অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী-
ইসহাক মাহমুদ
পিতা- আলী আহমদ
গ্রাম-৫নং ওয়ার্ড বালুরচর
ডুলাহাজারা, চকরিয়া, কক্সবাজার।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ডুলাহাজারায় ইয়াবা সংক্রান্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদ
Rating: 5
Reviewed By: Unknown