• Latest News

    ডুলাহাজারায় শোক দিবসের সভায় রেজাউল করিম


    নিজস্ব প্রতিনিধি:
    বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি, সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও কৃষকলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রেজাউল করিম বলেছেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীরা এজিদ-সীমারের চেয়েও বর্বর। কারণ কারবালার প্রান্তরে ইসলাম রক্ষার আন্দোলনে ইসলাম বিরোধী এই শক্তি ভুলেও নারী ও শিশুদের হত্যা করেনি। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুর খুনীরা শুধু তিনি সহ পরিবারের পুরুষ সদস্য নয়, শিশু ও নারীদেরও হত্যা করেছে। তিনি গত ৯ আগষ্ট ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
    তিনি বলেন- জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যকান্ডের সাথে জড়িত, তাই তারা ক্ষমতায় থাকতে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করে দিয়েছিল। তিনি আগামীতে আওয়ামীলীগকে পুনর্বার ক্ষমতায় বসাতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
    ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ আজিজুল মান্নান এতে সভাপতিত্ব করেন। অন্যান্যদের মধ্যে পার্বত্য ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হোছাইন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মাষ্টার রোকন উদ্দিন, যুগ্ম সম্পাদক মনছুর আলম, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাষ্টার সরোয়ার আলম, আওয়ামীলীগ নেতা আব্দুল মতলব সিকদার, কায়সারুল হক চৌধুরী, আওয়ামীলীগ নেতা মঞ্জুর আলম, খুঠাখালী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শহীদ উল্লাহ্, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এনামুল হক, ইউপি সদস্য জসিম উদ্দিন, ফরিদুল আলম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিমহাজ উদ্দিন জিকু, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মোঃ আনাচ ও কায়সাইর উদ্দিন মোঃ বাবুল বক্তৃতা করেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারায় শোক দিবসের সভায় রেজাউল করিম Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান