• Latest News

    খুটাখালী থেকে একাধিক মামলার আসামী গ্রেফতার


    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
    চকরিয়া উপজেলার খুটাখালী থেকে একাধিক মামলার চিহ্নিত আসামী মো: এরশাদ (২৫) কে আটক করে পুলিশে সোফর্দ করেছে স্থানীয়রা। বুধবার (৯আগষ্ট) সকালে স্থানীয়রা পুলিশকে খবর দিলে থানা পুলিশের এসআই আলমগীর সঙীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী এরশাদ সদর উপজেলার ইসলামপুর নতুন অফিসের মৃত মমতাজ আহমদ প্রকাশ মমতাজ বৈদ্দের পুত্র। তার বিরুদ্বে চকরিয়া থানায় মামলা নং ০৪/৪১৭ ও ৩৮৯ সহ একাধিক মামলা রয়েছে। চকরিয়া থানার এসআই আলমগীর গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ৩১ জুলাই সদর উপজেলার ইসলামপুর নতুন অফিস বাজারে মোটর সাইকেল গতিরোধ করে খুটাখালী শিয়া পাড়ার সাবেক মেম্বার আলী হোসেনের পুত্র ব্যবসায়ী গিয়াস উদ্দীনকে মারধর করে ৩ লাখ টাকা লুট ও মোটর সাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ২ আগষ্ট ব্যবসায়ীর স্ত্রী শাহেদা ইয়াছমিন সোহাগ বাদী হয়ে ৯ জনের বিরুদ্বে মামলাটি দায়ের করেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খুটাখালী থেকে একাধিক মামলার আসামী গ্রেফতার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান