• Latest News

    কক্সবাজার বাহারছড়ার ত্রাস সোহেল পুলিশের হাতে আটক


    শহর প্রতিনিধি:
    কক্সবাজার শহরের বাহারছড়ার ‘ত্রাস’ সোহেলকে (৩২) আটক করেছে পুলিশ। শনিবার দিনগত রাত ১টার দিকে বাহারছড়ার বাসা থেকে তাকে আটক করেন কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ। এসময় তার কাছে একটি ধারালো লম্বা কিচির উদ্ধা করেছে। আটক সোহেল ওই এলাকার শামসুল আলমের পুত্র।
    সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া জানান, সোহেল অবৈধ অস্ত্র মজুদ করেছে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তাকে বাড়ি থেকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মতে বাড়ির গোপন স্থান থেকে একটি ধারালো লম্বা কিরিচ উদ্ধার করা হয়।
    স্থানীয়রা জানান, সোহেল বাহারছড়ার মানুষের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। সামান্যা বিষয় নিয়ে অনেককে সে প্রাণনাশসহ নানা ভাবে হুমকি দিয়ে থাকে। এমনকি কয়েকজনকে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হুমকি দিয়েছে। শুক্রবারও সে ফাঁকা গুলি বর্ষণ করেছে এলাকার লোকজন নিশ্চিত করেছে। এই কারণে এলাকার লোকজন তাকে ভয় পেয়ে আতঙ্ক নিয়ে চলাফেরা করে আসছে। তার কাছে বন্দুকসহ আরো ভয়ংকর অস্ত্র রয়েছে বলে দাবি করে তা উদ্ধারের জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা।
    জানা গেছে, সোহেল তেমন কিছু করে না। অন্য কোনো দৃশ্যমান আয়ও নেই। তারপরও রাজারহালে চলাফেরা করে। তবে প্রায় ঢাকা আসা-যাওয়া করে থাকে। অবৈধ পথে টাকা আয় করে রাজারহালে চলাফেরা করছে দাবির স্থানীয় লোকজনের।
    কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া বলেন, ‘আটক সোহেলের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।’ c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার বাহারছড়ার ত্রাস সোহেল পুলিশের হাতে আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান