• Latest News

    বমু বিলছড়িতে জমি দখল নিয়ে টানটান উত্তেজনা

    মোঃ নাজমুল হুদা, চকরিয়া:
    কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন সিট মহল খ্যাত ৪নং বমু বিলছড়ি, (পশ্চিম পাড়া, ০১নং ওয়ার্ড) জমি দখলের অভিযোগ উঠেছে। ১৬ই জুলাই (রবিবার) সকাল সাড়ে ১০টায় ঘটনাটি ঘটে। আব্দুর ছবুর অভিযোগে জানান জায়গাটি তার পিতা জীবিত থাকাকালীন বি.এস ১০৩ নং খতিয়ান মূলে বর্তমানে ৩৩৩নং খতিয়ানে সৃজন করা ক্রয়সূত্রে মালিক। দীর্ঘদিন যাবত তাদের ভোগ দখল করে আসছে। ঘটনারদিন তাদের অজান্তে পূর্ব পরিকল্পিতভাবে জমিতে ট্র্যাক্টর দিয়ে জমি সেচ দিতে যায় প্রতিপক্ষের লোকজন। পরে তারা খবর পেয়ে বাধা দিতে গেলে মোঃ ইসমাইল (৪৫) তার স্ত্রী সালেহা বেগম (৪০), নুর হোসেন (৬৫), মরিয়ম বেগম (৫০), মঞ্জুরা বেগম (৬০) ও আরও অজ্ঞাত ৬-৭ জন লোক জমির মুল মালিক পক্ষের উপর দা, কুড়াল, রাম দা, লাঠিছোটা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে প্রাণের ভয়ে দৌড়ে পালিয়ে রক্ষা পায় তারা। প্রত্যক্ষদর্শী সূত্র মতে জানা যায়, এই জায়গা নিয়ে ইসমাইল গং ও আব্দুস ছফুর গং এর মধ্যে গত কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে চকরিয়া থানায় গত ১৪ জুলাই তারিখে একটি অভিযোগ দায়ের করা হয়। এই সর্ম্পকে চকরিয়া থানার তদন্ত অফিসার এস.আই অপু বলেন, এই জমি সর্ম্পকে চকরিয়া থানায় অভিযোগ রয়েছে এবং উভয় পক্ষকে আমি চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় পর্যন্ত কোন রকম দখল বা হালচাষ না করার জন্য নিষেধ করেছি। বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতলব বলেন, ঘটনার সত্যতা সর্ম্পকে নিশ্চিত করেন এবং এই জমি নিয়ে মামলা রয়েছে। হয়তো কিছুদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত টান টান উত্তেজনা বিরাজ করছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বমু বিলছড়িতে জমি দখল নিয়ে টানটান উত্তেজনা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান