• Latest News

    খুটাখালীতে মামলা করায় বাদীর বসতভিটে জবর দখল


    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া দক্ষিণ :
    চকরিয়া উপজেলার খুটাখালীতে মামলার আসামী করায় বাদীর বসতভিটে জবর দখলের অভিযোগ উঠেছে। অভিযোগে জানাযায় বিগত নয় বছর পূর্বে ইউনিয়নের ৬নং ওয়ার্ড হরিখোলা গ্রামের নুরুল কবির মিস্ত্রীর কন্যা শারমিন জাহান উর্মি (২৪) এর সাথে রেজিষ্টার্ড কাবিননামা মূলে বিয়ে হয় ৬নং ওয়ার্ডের জয়নগর পাড়ার মৃত নজির আহমদ (হেডম্যান)র পুত্র নুর মোহাম্মদের সাথে। বিয়ের পর উভয়ের সংসারে একটি পুত্রসন্তান ভূমিষ্ঠ হয়। দুই এক বছর পার হতে না হতে স্বামীর অপর ভাইগণ বিদেশ যাওয়ার অজুহাতে স্ত্রী উর্মির কাছ থেকে ২লক্ষ টাকা যৌতুক দাবী করেন। পিত্রালয়ের আর্থিক অনটনের কারণে ওই টাকা দিতে ব্যর্থ হলে স্ত্রীর উপর শুরু হয় নির্মম অত্যাচার। এতে স্বামী ও তার ভাই জাকির আহমদ মিস্ত্রি, নুরুল ইসলাম, জহির আহমদ ও আব্দুস শুক্কুর সহ গৃহবধূকে গলাচেপে ধরে লাঠি দিয়ে মারধর পূর্বক মারাত্বক আঘাত করে। এসময় গুরুতর আহতকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত ৪সেপ্টেম্বর ২০১৬ইং তারিখে স্বামী নুর মোহাম্মদকে প্রধান করে অপর ভাইদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন গৃহবধূ উর্মি।
    এদিকে মামলা করায় ক্ষিপ্ত হয়ে বাদীনীর স্বামী ১নং আসামী নুর মোহাম্মদকে অন্যত্রে সরিয়ে রাখেন তার ভাইগন। এছাড়া মামলার বাদী শারমিন জাহান উর্মির ক্রয় করা ৪৪ কড়া ভিটে বাড়ি কেড়ে নিয়েছে মামলার ২নং আসামী জাকির আহমদ, ৩নং আসামী নুরুল ইসলাম, ৪নং আসামী আবদু শুক্কুর ও জালাল আহমদ। উল্লেখ্য সংসারের প্রথমার্ধে উপরোক্ত ভাইগণ তাদের ৪৪ কড়া বসতভিটের অংশ বিক্রি করে দেয় মামলার বাদিনী উর্মির কাছে। মামলার আসামী করায় ওই বসতভিটেতে অবস্থানকালে ফের মারধর করে তাড়িয়ে দেয় ক্রয়সুত্রে মালিক উর্মিকে। এবং বাধা দিতে আসলে তার মাকেও মারধর করে মারাত্মক আঘাত করেন। এ অভিযোগের ব্যাপারে সত্যতা জানান খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলানা আব্দুর রহমান। বর্তমানে বাদী অসহায় হওয়ায় জবরদখলে রয়েছে ওই পরধনলোভী লোকজন। এবিষয়ে মামলার বাদী শারমিন জাহান উর্মি তার ক্রয়করা ৪৪ কড়া ভিটেবাড়ি ফিরে পেতে উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খুটাখালীতে মামলা করায় বাদীর বসতভিটে জবর দখল Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান