মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শন করেছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বিএ.অনার্স এমএ। এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহেদুল ইসলাম। রবিবার (৩০ জুলাই) বিকেলে পাগলির ছড়া বেড়িবাঁধ ভাঙ্গনে ডুলাহাজারা ৬নং ওয়ার্ড বালুরচর ও পাগলিরবিলের দুটি জনগুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করেন। পরে ইউপি চেয়ারম্যান নুরুল আমিনকে সংস্কার কাজ শুরু করতে নির্দেশ দেন।
উপজেলা পারিষদের চেয়ারম্যান বলেন, বর্তমান শেখ হাসিনা সরকার উন্নয়নবান্ধব। সারাদেশের মতো চকরিয়া উপজেলাতেও পিছিয়ে নেই উন্নয়নের ধারা। এ সময় তিনি বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন জানান সাম্প্রতিক ভয়াবহ বন্যায় পাগলীরছড়া খালের বেড়িবাঁধ ভাঙ্গনে ডুলাহাজারা ০৬ নং ওয়ার্ডের দক্ষিণ বালুরচর এলাকার তিনটি গ্রামের অবর্ণনীয় ক্ষয়ক্ষতি হয়। এতে বর্ষা মৌসুমে ধান চাষের জন্য কৃষকের বপন করা বীজ নষ্ট হওয়া সহ কয়েকশ একর ধান চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়ে। ভাঙ্গন দিয়ে প্রবেশ করে পানির ঢলে প্রতিনিয়ত ৬নং ওয়ার্ডের অর্ধশতাধিক পরিবার দুর্ভোগ পোহাতে হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ডুলাহাজারা ইউপি সদস্য জসিম উদ্দিন, মোঃ ফখরু উদ্দিন, মোঃ ফরিদুল আলম, মোঃ নুরুল আবছার, খুটাখালী ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জিল্লুর রহমান সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ডুলাহাজারাতে ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান
Rating: 5
Reviewed By: Unknown