• Latest News

    পেকুয়ায় পুকুরে ডুবে মামা-ভাগ্নির মৃত্যু


    এম,দিদারুল করিম, পেকুয়া:
    কক্সবাজারের পেকুয়ায় পুকুরের ডুবে একসাথে মামা ও ভাগ্নির করুণ মৃত্যু হয়েছে। ভাগ্নি তাসফিয়া সুলতানা রিসপা (৩) টইটং ইউনিয়নের নতুন পাড়ার শহিদুর রহমানের কন্যা। মামা শাহরিয়ার ইমন জিহান (৭) শের আলী মাস্টার পাড়া এলাকার হাজী বাদশার পুত্র। মৃত শাহরিয়ার তাসপিয়ার চাচাত মামা। তাসপিয়া ২ দিন আগে নানার বাড়ীতে বেড়াতে আসে। একসঙ্গে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আর একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় তার বাবা মমা। রবিবার (৩০জুলাই) বেলা দেড়টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের নতুন পাড়ায় এ ঘটনা ঘটে।
    প্রত্যক্ষদর্শী ও পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, বাড়ির কাছের খোলা জায়গায় খেলছিল শিশু তাসফিয়া সুলতানা রিপসা। অনতিদূরেই ছিল পুকুর। খেলার ছলে হঠাৎ তাসফিয়া পুকুরে পড়ে যায়। এ সময় ভাগ্নি তাসফিয়াকে বাঁচাতে গিয়ে পানিতে ঝাঁপ দেয় সাত বছরের মামা শাহারিয়া ইমন জিহান। কিন্তু ভাগ্নিকে বাঁচাতে গিয়ে সেও বাঁচতে পারেনি। পানিতে ডুবে একসঙ্গে দুইজনই প্রাণ হারায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পানিতে ভাসতে দেখে স্বজনেরা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তাদর মৃত ঘোষণা করে। টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌং এর সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে পেকুয়া থানার উপ-পরিদর্শক কামরুল ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর নিতরদেহ উদ্ধার তাদের পরিবারের কাছে হস্থান্তর করেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পেকুয়ায় পুকুরে ডুবে মামা-ভাগ্নির মৃত্যু Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান