• Latest News

    ডুলাহাজারাতে জমির বিরোধে হামলায় স্কুলছাত্রী সহ ৪ নারী আহত, আশংকা জনক ১

    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:

    চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে জমির বিরোধের জের ধরে হামলায় ৫ম শ্রেণীর স্কুলছাত্রী সহ একই পরিবারের ৪ নারী আহত হয়েছে। তৎমধ্যে আশংকা জনক অবস্থায় এক মহিলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

    শনিবার (২২জুলাই) সকাল ৯টায় সংঘটিত এঘটনায় আহতরা হলেন ৯নং ওয়ার্ড রংমহল কোনাপাড়ার মঞ্জুর আলমের স্ত্রী শাহানা আক্তার (২২), শমসুল আলমের স্ত্রী মনোয়ারা বেগম (৫৫), মোজাম্মেল হকের স্ত্রী জন্নাতুল ফেরদাউস (২৫) ও শমসুল আলমের কন্যা পাগলীরবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী কুলচুমা বেগম (১৩)। শাহেনা আক্তারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

    আহত পক্ষের লোকজন জানান শমসুল আলমের স্ত্রী মনোয়ারা বেগমের নামের খতিয়ানভূক্ত ৪০শতক জমি দীর্ঘ বছর ধরে ভোগ দখল করে আসছে। কিন্তু পার্শ্ববর্তী এলাকার মৃত আবুল হাসেমের পুত্র আবুল কালাম উল্লেখিত জমিটি খাস দাবি করে দখলের বিভিন্ন পায়তারা চালায়। সর্বশেষ ঘটনারদিন সকাল সাড়ে ৯টার দিকে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তার দলবল নিয়ে জমি দখলে আসেন। এসময় বাধা দিতে গেলে গুরুতর আঘাত প্রাপ্ত হয় উল্লেখিত চার মহিলা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে গুরুতর আহত শাহানা আক্তার কক্সবাজার সদর হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছে বলে জানান তার স্বজনরা।

    এদিকে আহত পক্ষের লোকজন আরো বলেন, বিরোধী পক্ষের কোন আত্মীয়-স্বজন না হয়েও অন্য এলাকার বিভিন্ন মামলার তালিকাভুক্ত আসামীদের ভাড়া করে এনে এ হামলা চালিয়েছে। তাদের অধিকাংশ ৮নং ওয়ার্ডের বিভিন্ন প্রান্তের সন্ত্রাসী প্রকৃতির লোকজন এবং অপর ১০/১৫ জনকে চিনতে পারেনি বলে জানান আহতরা। 

    এ ঘটনায় ওই এলাকার মৃত আবুল কাশেমের পুত্র আবুল কালাম, মৃত মোহাম্মদ হোছনের পুত্র সোনা মিয়া, ইসলামের পুত্র মোঃ আকাশ, জাবের আহমদের পুত্র গিয়াস উদ্দিন, সোনা মিয়ার পুত্র বাবুল, আবুল কালামের পুত্র মোঃ হানিফ, জবির আহমদের পুত্র ইদ্রিস, আহমদ নুরের পুত্র শামসুদ্দীন, ছরুয়ারের পুত্র ছোটন ও আবুল হাসেমের পুত্র নাছির উদ্দিনের নামে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ধরনের একটি ঘটনার খবর পেয়েছি। পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারাতে জমির বিরোধে হামলায় স্কুলছাত্রী সহ ৪ নারী আহত, আশংকা জনক ১ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান