উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার সারাদেশের পাসের হার কমেছে। এবার গড় পাসের হার ৬৮ দশমিক ৯১। যা গতবারের চেয়ে ৫ দশমিক ১৬ শতাংশ কম। গতবার গড় পাসের হার ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ।
রবিবার (২৩ জুলাই) সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন। এরপর বেলা ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত দিক তুলে ধরবেন তিনি।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী অংশ নেয়। গত ২ এপ্রিল থেকে ১৫ মে এইচএসসির লিখিত এবং ১৬ থেকে ২৫ মে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মাথায় ফল প্রকাশ করা হলো।