• Latest News

    টেকনাফে হার্টএ্যাটাকে বিজিবি সদস্যের মৃত্যু





    কক্সবার্তা ডেস্ক::
    টহলে যাওয়ার পথে টেকনাফে ২ বিজিবি ব্যাটালিয়নের তোফাজ্জল হোসেন (৫৮) নামের এক বিজিবি সদস্য স্ট্রোক করে মারা গেছে বলে খবর পাওয়া গেছে।
    শনিবার দিবাগত রাত ৮টার সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার বাড়ি নরসিংদী।
    টেকনাফ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সুমন বড়ুয়া বলেন, রাত ৯টার দিকে একজন বিজিবি সদস্যকে হাসপাতালে আনা হয়। এর আগেই তিনি মারা যান। টেকনাফ ২ বিজিবর সিও লে. কর্ণেল আরিফুল ইসলাম বিজিবি সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
    জানা যায়, ৮ জুলাই রাত সাড়ে ৭টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির হাবিলদার (কোয়ার্টার মাষ্টার) তোফাজ্জল হোসেন (৫৮) সর্ঙ্গীয় জওয়ানদের নিয়ে দক্ষিণ পার্শ্বে জালিয়াপাড়া, চৌধুরী পাড়া পয়েন্টে টহলে যাওয়ার জন্য বের হন। ফুলের ডেইল সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ফুলের ডেইল-দরগাহপাড়া সড়কের জনৈক রাজুর দোকানের সামনে পৌঁছলে হঠাৎ ঢলে পড়ে যান। সর্ঙ্গীয় জওয়ানেরা তাকে দ্রুত উদ্ধার করে হ্নীলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আবার সেখান থেকে টেকনাফ হাসপাতের নিয় আসেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টেকনাফে হার্টএ্যাটাকে বিজিবি সদস্যের মৃত্যু Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান