দেশ বার্তা::
আমবাগানের পাহারাদার নানার সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১০ বছরের এক শিশু। শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নে এঘটনা ঘটে।
এঘটনায় ওইদিন রাতে ভুক্তভোগী শিশুটির পিতা বাদি হয়ে অভিযুক্ত রহমত আলীর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। রহমত ছোট হাদিনগর চামাটোলা গ্রামের জাহিদুল হকের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আমবাগানে পাহারাদারের নাতনিকে একা দেখতে পান রহমত আলী। তখন সে শিশুটিকে ফুঁসলিয়ে ও জোরপূর্বক মুখ আটকে আমবাগানের পূর্ব দিকে জঙ্গলের ভেতর নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়।
পরে শিশুটির আর্তচিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান, মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আসামি গা ঢাকা দেয়ায় গ্রেফতার করতে কিছুটা দেরি হচ্ছে।
তিনি আরও জানান, শনিবার সকালে শিশুটির ফরেনসিক পরীক্ষার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে এলাকাবাসী জানিয়েছে, ধর্ষক রহমত আলী একজন মাদকসেবী। ইতিপূর্বে সে এই ধরণের ঘটনা আরও ঘটিয়েছে।