• Latest News

    ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


    কক্সবার্তা ডেস্ক:
    প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে দায়ের করা মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহষ্পতিবার গাজীপুরের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
    দেশের সর্বোচ্চ আদালতের প্রাঙ্গনে স্থাপিত ভাস্কর্য অপসারণ ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কটূক্তিমূলক স্লোগান দিয়েছিলেন বলে অভিযোগ এনে ইমরান এইচ সরকারসহ তিনজনের নামে গাজীপুরে মামলাটি করেছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু।
    প্রসঙ্গত, গত ২৬ মে সন্ধ্যায় সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত মশাল মিছিল করে গণজাগরণ মঞ্চ। ওই মিছিলে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে বিভিন্ন ‘কটূক্তিমূলক’ স্লোগান দেয়া হয় বলে অভিযোগ ছাত্রলীগের।
    ওই স্লোগানের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিবাদ জানায় ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে ৩১ মে মামলাটি দায়ের হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকেও আসামি করা হয়।
    মামলার অপর আসামিরা হলেন- গণজাগরণ মঞ্চের কর্মী সনাতন উল্লাস ও নাসির উদ্দিন।
    সেইসময় অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করেন। একইদিন ঢাকায়ও ইমরান এইচ সরকারের নামে একই অভিযোগে আরেকটি মামলা হয়েছিলো।
    ks//ফাইল ছবি//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান