চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় ঘাতক ট্রাক মরিয়ম বেগম (১১) নামের এক মাদ্রাসা ছাত্রীর প্রাণ কেড়ে নিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম বেগম উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের দরগাহ পাড়াস্থ নওশেদ আলীর মেয়ে ও স্থানীয় নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেনীর ছাত্রী।
চিরিংগা হাইওয়ে পুলিশের এএসআই মো.হেলাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মাদ্রাসা যাওয়ার জন্য মহাসড়কের ইসলামনগরস্থ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল মরিয়ম। এসময় চট্টগ্রামমুখি একটি ট্রাক উল্টে ওই ছাত্রীর গায়ের উপর পরে। এতে সে ঘটনাস্থলে মারা যায়।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় চালক-হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি।
vc/সংগৃহীত ফাইল ছবি//
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়ায় ট্রাক উল্টে মাদ্রাসা ছাত্রী নিহত, আটক সম্ভব হয়নি ঘাতক ট্রাক!
Rating: 5
Reviewed By: Unknown