• Latest News

    ঈদগড়ে মোটরসাইকেল সহ ২ ব্যক্তি অপহরণ


    কক্সবার্তা ডেস্ক:
    কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে অপহরণ করে পাহাড়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে ঈদগড়ের ব্যাঙডেবা জেরি রাস্তার মাথা থেকে তাদের অপহরণ করা হয়।
    অপহৃত দুই ব্যক্তি হলেন- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের পুনর্বাসন পাড়ার মোহাম্মদ করিমের পুত্র মোটর সাইকেল চালক নুরুল আমিন (২৬), বাইশারির থানা পাহাড় এলাকার ওসমান গণির পুত্র সাদ্দাম হোসেন (৩০)।
    এসময় পালিয়ে রক্ষা পেয়েছেন, পুনর্বাসন পাড়া মোহাম্মদ সাদিকের পুত্র জসীম উদ্দিন (২৬)।
    ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু মোর্শেদ জানান, মোটরসাইকেলযোগে বাইশারী যাওয়ার সময় এক দুর্বৃত্ত গুলি করে। এসময় একজন গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। ঘটনাস্থল থেকে দূরে পালিয়ে যায় জসীম উদ্দিন। কিন্তু অপর দুই জনকে মোটর সাইকেল সহ নিয়ে পাহাড়ে দিকে নিয়ে যাওয়া হয়। মুক্তিপণ আদায়ের জন্য এ অপহরণ উল্লেখ করে তিনি বলেন, অপহৃতদের উদ্ধারে পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে।sc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগড়ে মোটরসাইকেল সহ ২ ব্যক্তি অপহরণ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান