বিনোদন বার্তা::
আনুষ্ঠানিকভাবে ডিভোর্স নিতে যাচ্ছেন দেশের জনপ্রিয় তারকা জুটি তাহসান-মিথিলা। বেশ কিছু দিন ধরেই তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিলো। অবশেষে এটি সত্যি হলো। তাহসান ও মিথিলা একসঙ্গে থাকছেন না কয়েক মাস ধরে। এবার বিচ্ছেদের সত্যতার কথা স্বিকার করে নিলেন দুজনই।
বৃহস্পতিবার দুপুরে তাহসান বিষয়টি নিশ্চিত করেছেন। শিগগিরই তাদের ডিভোর্স এর আনুষ্ঠানিকতা শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে তাহসান ও মিথিলা একই সুরে বলেন, আমরা একসঙ্গে
ঘোষণা দিচ্ছি, শিগগিরই আনুষ্ঠানিক ডিভোর্সে যাচ্ছি আমরা। গত কয়েকমাস ধরেই আমরা বিষয়টি নিয়ে ভাবছিলাম। অবশেষে সিদ্ধান্ত নিলাম কোন চাপে না থেকে আলাদা আলাদা থাকার। আমরা জানি আমাদের এ সিদ্ধান্তে অনেকে ব্যথিত হবেন। সে জন্য দুঃখ প্রকাশ করছি।
