লামা প্রতিনিধি :
বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীর পানিতে ডুবে উবামং মার্মা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নদীর শীলেরতুয়া ঘাটে এ ঘটনা ঘটে। উবামং মার্মা শীলেরতুয়া গ্রামের বাসিন্দা মংওয়াই মার্মার ছেলে।স্থানীয় সূত্র জানায়, উবামং মার্মা বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাতামুহুরী নদীর শীলেরতুয়া এলাকায় গোসল করতে নামলে স্রোতের টানে ভেসে যায়। পরে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এর আগে মঙ্গলবার সরই ইউনিয়নের পুলংপাড়ায় পুকুরের পানিতে ডুবে রোকসানা আক্তার মুন্নি (৬) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়। সে সরই বাজার পাড়ার বাসিন্দা আব্দুল করিমের মেয়ে ও ডলুছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।নদীর পানিতে ডুবে উবামং মার্মার মৃত্যুর সত্যতা লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন নিশ্চিত করেন।nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: লামায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
Rating: 5
Reviewed By: Unknown