কক্সবার্তা ডেস্ক :
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করার পর অভিযুক্ত শিক্ষক মিনহাজ উদ্দিন গ্রেফতার।
গতকাল সোমবার সকালে ময়মনসিংহের চরপাড়া এলাকা থেকে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাড়ির ইন্চার্জ কামরুল হাসান আসামী মিনহাজ উদ্দিনকে গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ছাত্রী আসমা সরকার বাদী হয়ে গত ৪ মে শিক্ষক মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে ত্রিশাল থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার ৪দিন পর আজ তাকে গ্রেফতার করা হয়।
আসামী মিনহাজকে গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেন মামলার বাদী আসমা সরকার জানান, ‘আমি আশা করি এখন সঠিক বিচার পাবো’।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাড়ির ইন্চার্জ কামরুল হাসান জানান, মামলার পরপরই আসামী গ্রেফতারের চেষ্টা চলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ময়মনসিংহের চরপাড়া এলাকা থেকে আসামী মিনহাজকে গ্রেফতার করাহয়।
এর আগে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ছাত্রী আসমা সরকার গত ২ মে বিশ্ববিদ্যালযের উপাচার্য এবং বিভাগীয় প্রধান বরাবর শিক্ষক মিনহাজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন। পরে ৪ মে শিক্ষক মিনহাজ উদ্দিনের বিরুদ্ধে ত্রিশাল থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ঐ ছাত্রী। রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগে মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
ছাত্রী আসমা সরকার মামলায় উল্লেখ করেন, বিয়ের প্রলোভনে ২০১৬ সালের ৭ এপ্রিল তারিখে শিক্ষক ডরমেটরিতে নিয়ে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এরপর একাধিকবার যৌন সম্পর্কে জড়িয়েছে তারা।
এরই মাঝে চলতি বছরের মার্চ মাসে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মিনহাজ কৌশলে তার গর্ভপাত করান। এই ঘটনার পর থেকেই তাদের সম্পর্কের অবনতি হয়।
বাদী আরো জানান, মিনহাজ উদ্দিনের বাড়ী শেরপুর জেলা সদর কৃষ্ণপুর দরিপাড়া গ্রামে ও আমার বাড়ি কাজির চর এলাকায়। আমরা পরস্পর দূর সম্পর্কের আত্মীয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি সময় মিনহাজ আমাকে সহায়তা করেন। আর এই সূত্রে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়।
ত্রিশাল থানা ওসি (তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ জানান, মামলার পর আসামি গ্রেপ্তারের জন্য আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করে সোমবার তাকে গ্রেফতার করা হয়।mb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার
Rating: 5
Reviewed By: Unknown