• Latest News

    চকরিয়ায় পুলিশের অভিযানে ২টি বন্দুক ও গুলিসহ চার ডাকাত গ্রেপ্তার


    চকরিয়া প্রতিনিধি :
    কক্সবাজারের চকরিয়ায় উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোট ভেওলা এলাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরী ২টি ওয়ান শুটার গান ও ৬টি গুলিসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
    পুলিশ ও এলাকাবাসী জানায়, ইউনিয়নের পূর্ব বড়ভেওলা এলাকায় ডাকাতি প্রস্তুতি নেয়ার জন্য বেশ কিছু ডাকাত অবস্থান করার সংবাদ পেয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বখতিয়ার উদ্দিন চৌধূরী ও নেতৃত্বে থানার অপারেশন অফিসার তানভীর আহমদ, এসআই সুকান্ত চৌধুরী, এসআই আশরাফুল ইসলামসহ একদল পুলিশ অংশ নিয়ে কৈয়ারবিল ইউনিয়নের ছোট ভেওলা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় গ্রেফতার করা হয় কক্সবাজার জেলার -মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মৃত শফিউল আলমের ছেলে মিজান মেহেদী (২০), মহেশখালী উপজেলার মাতারবাড়ী দক্ষিণ রাজঘাট এলাকার আবুল কালামের ছেলে মো.ছাদেক (২২), চকরিয়া পৌরসভার কসাইপাড়া এলাকার ফজল আহমদের ছেলে নুর মোহাম্মদ (২১) ও চকরিয়া পৌরসভার মগবাজার ছনখোলা পাড়ার মৃত নাদের হোসেনের ছেলে মো.নুরুল ইসলাম (১৯)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি ওয়ান শুটার গান (এলজি), তিন রাউন্ড শর্টগানের ও তিন রাউন্ড রাইফেলের গুলি।
    চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বৃহস্পতিবার ভোর রাতে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ছোটভেওলাসহ আশাপাশ এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পায়। এসময় পুলিশ ফোর্স ঝটিকা অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পিছু ধাওয়া করলে পুলিশ তাদের উপর ঝাপিয়ে পড়ে। এসময় অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে পুলিশ বাদি হয়ে ডাকাতি প্র¯ুÍতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে থানায়।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় পুলিশের অভিযানে ২টি বন্দুক ও গুলিসহ চার ডাকাত গ্রেপ্তার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান