• Latest News

    কক্সবাজারে ভেজাল আচারের জমজমাট ব্যবসা

    ডেইলি কক্সবাজার :
    কক্সবাজারের বার্মিজ দোকানগুলিতে অবাধে বিক্রি হচ্ছে ভেজাল আচার। আর এই ভেজাল আচার ক্রয় করে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে দেশ-বিদেশ থেকে আগত সহজ-সরল পর্যটকরা। প্রশাসনের নাকের ঢগায় শহরের বার্মিজ দোকান গুলোতে এসব ভেজাল আচার অবাধে বিক্রি হলেও সংশ্লিষ্ট প্রশাসন রহস্যজনক ভাবে নিরব রয়েছে। যার কারণে অসাধু ব্যবসায়ীরা বছরের পর বছর দেদারচ্ছে চালিয়ে যাচ্ছে এসব ভেজাল আচারের অবৈধ ব্যবসা। ফলে সাধারণ মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্তসহ সরকার ও লক্ষ লক্ষ টাকা রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে এমন অভিযোগ স্থানীয় সচেতন মহলের।
    খোজ নিয়ে যানা গেছে শহরে কুতুবদিয়া পাড়া, চর পাড়া, গাড়ির মাঠ, এস এম পাড়া ও বিশেষ করে বাসটার্মিনাল আশেপাশে বিভিন্ন চাপাগলির কলোনি ও বিল্ডিংয়ে রাত দিন দেদারচ্ছে চলছে এসব ভেজাল আচার তৈরি। আর এসব কারখানার মধ্যে বাসটার্মিনাল এলাকার নাজিমের মালিকানাধীন “নাজিম এন্ড ফুড” কারখানাটি রয়েছে অন্যতম। নাজিমের আরো বেশ কয়েকটি ভেজাল আচারের কারখানা রয়েছে বলে এলাকাবাসীর সুত্রে জানাগেছে। নাজিমের মত আরো কারখানা রয়েছে শহরের সমিতি পাড়ায় কামরুল, হারুন রশিদ, হাবিব, নাছিরসহ আরো বেশ কয়েক জনের। তারা সবায় মিয়ানমার থেকে আনা বিভিন্ন ধরনের নকল বার্মিজ আচারের লেবেল, ক্যামিক্যাল, ও সেগারেন্ট দিয়ে পঁচা বরইয়ে বিভিন্ন উপকরণ ব্যবহার করে এসব আচার প্রক্রিয়াজাতকরন করে। পরে তা কক্সবাজার শহর ও জেলার বিভিন্ন দোকানে পাচার করে।
    সরেজমিনে এলাকাবাসীর অভিযোগের সত্যতা খোঁজতে গিয়ে শহরের বাসর্টামিনাল সংলগ্ন পশ্চিম লাড়পাড়ায় ৩ তালা একটি বাড়িতে ভেজাল বার্মিজ আচার তৈরীর মুল কারখানার সন্ধান মিলে। দেখা যায় মিয়ানমার থেকে আনা লেবেল ও ভেজাল আচর তৈরীর বিভিন্ন উপকরণসহ ও এসব আচার প্রক্রিয়াজাতকরন সাথে জড়িত ৮-১০ জন নারী সেখানে ব্যাস্ত সময় পার করতেছে। আচার তৈরির বিষয়ে তাদের থেকে জানতে চাওয়া হলে তারা বলেন, আমরা মালিকের অধীনে দিন মজুরি কাজ করি এটি মালিকে নিজস্ব বাড়ী। তারা আরো বলেন আমরা ৬ মাসের কন্টাক নিয়ে কাজ করি। বিশেষ করে রোজার ঈদে ও কোরবানীর ঈদে। পরে তারা সংবাদ কর্মী পরিচয় ফেলে একটু বিছলিত হয়ে কেউ পালিয়ে যায় । এসময় আরো দেখাযায় কারখানার মধ্যে বিভিন্ন ধরনের নকল বার্মিজ আচারের লেবেল, ক্যামিক্যাল , পঁচা বরই, বালতি মধ্যে সেগারেন্ট দেওয়া পঁচা বরই এর রস, সেগারেন্ট, মিয়ানমার থেকে আমদানিকৃত ফুডসহ আরো ভেজাল আচার তৈরির বিভিন্ন সরঞ্জম।
    নাম প্রকাশে অনিচ্ছুক এসময় স্থানীয় এলাকার অধিকাংশ সচেতন বোদ্বারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বাসর্টামিনাল পশ্চিম লাড়াপাড়ায় নাজিমের নিজ বাড়িতে তার আরো কয়েক ভাইসহ অন্যানরা প্রশাসনের কতপিয় কর্তা ব্যক্তিকে প্রতি মাসে মাসুহার দিয়ে এই সব ভেজাল আচার তৈরি করে আসছে।
    এ ব্যাপারে ভেজাল আচার তৈরীর কারখানার মালিক এসব বিষয়ের সত্যতা স্বীকার করে বলেন, আমি দীর্ঘ দিন ধরে এ ব্যবসা চালিয়ে যাচ্ছি এবং এ বাসর্টামিনালে আরো অনেক কারখানা আছে। তাদেরকে গিয়ে ধরেন না।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজারে ভেজাল আচারের জমজমাট ব্যবসা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান