চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজার থেকে শাহ আমিন নামের একটি পরিবহনে ইয়াবাসহ যাত্রী হয়ে পটিয়ার এক যুবক ইয়াবাসহ আসার গোপন খবর পেয়ে অভিযান চালিয়েছে চকরিয়া থানার পুলিশ। ১ মে দুপুরের দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ডুলাহাজারা ঢালায় এ অভিযান পরিচালনা করা হয়। আটকৃত যুবক পটিয়া উপজেলার পশ্চিম পটিয়া আহমদ ছোবাহানের পুত্র মো: আজিম (৩৫)। এসময় তার কাছ থেকে ৩৬শ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর সার্কেল (চকরিয়া) এএসপি কাজী মতিউল ইসলামের নেতৃত্বে চকরিয়া থানার ওসি বখতিয়া উদ্দিন চৌধুরী ও এসআই কাওছার উদ্দীন চৌধূরী, এসআই এনাম, এএসআই নাজেম উদ্দিনসহ একদল পুলিশ উপজেলার মালুমঘাট ষ্টেশনের উত্তর পার্শ্বে অবস্থান নেয়। এসময় কক্সবাজার থেকে আসা যাত্রী বাহি শাহ আমিন পরিবহন (নং চট্র মেট্রো ০৮-৩৩) যুগে ইয়াবাসহ যাত্রী হয়ে আসছিল মো: আজিম।
ওসি বখতিয়া উদ্দিন চৌধূরী জানান, আটককৃত আজিমের বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা রুজু করা হচ্ছে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: অভিযানে ডুলাহাজারা ঢালা থেকে ৩৬শত ইয়াবাসহ যুবক গ্রেফতার!
Rating: 5
Reviewed By: Unknown