স্পোর্টস বার্তা::

নিজেদের যোগ্যতা প্রমাণ করেই চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এ টুর্নামেন্টে গ্রুপ পর্বে স্বাগতিক ইংল্যান্ড ও ওয়ানডে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মোকাবিলা করবে টাইগাররা।
নতুন দল হিসেবে দ্বিতীয় বিশ্বকাপ হিসেবে খ্যাত এ টুর্নামেন্টে বাংলাদেশের অন্তর্ভূক্তি ক্রিকেট বিশ্বে বাড়তি মাত্রা যোগ করবে। তবে ইংল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশ কতটা করতে পারবে সে ব্যাপারে সন্দিহান অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্র্যাড হগ।
এক সাক্ষাৎকারে হগ বলেছেন, ইংলিশ কন্ডিশনে বাংলাদেশ কতটা করতে পারবে সেটা বলা যাচ্ছে না। তবে আমার মনে হয় চ্যাম্পিয়নস ট্রফিতে এ কন্ডিশনটা বাংলাদেশকে ভালোই ভোগাবে।
ডেকান ক্রনিকলস পত্রিকাকে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে নিজের ভাবনার কথা বলতে গিয়েই বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে কথা বলেন হগ।
এদিকে ২০১০ সালে ইংল্যান্ড সফরে ইংল্যান্ডকে হারানোর অভিজ্ঞতা অাছে বাংলাদেশের। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার 'কঠিন' কন্ডিশনেও ইংল্যান্ডকে হারিয়েছে বদলে যাওয়া বাংলাদেশ।
তাহলে ব্র্যাড হগের মন্তব্য কতটা যৌক্তিক সেটা বোঝা যাবে চ্যাম্পিয়নস ট্রফিতেই।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে হগের ফেবারিট দল নিজ দেশ অস্ট্রেলিয়াই, 'বেশ কয়েকটি দল যেমন ইংল্যান্ড আছে তবে আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত ট্রফি জিতবে অস্ট্রেলিয়াই'।
তবে ভারত ও দক্ষিণ আফ্রিকাকেও ফেলে দেয়া যাচ্ছে না, ভারত শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে চ্যাম্পিয়নস ট্রফিতে। দক্ষিণ আফ্রিকাও এখন পরিণত দল হয়ে উঠছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব বিভাগেই তারা ভালো দল।