• Latest News

    ভারতে ১২ শিক্ষার্থীর আত্মহত্যা





    বিদেশ বার্তা::
    ভারতের মধ্য প্রদেশ রাজ্যে পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ার কারণে শুক্রবার পর্যন্ত কমপক্ষে ১২ শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আজ রবিবার সিনিয়র একজন পুলিশ কর্মকর্তা এ কথা জানান।

    কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, মধ্যপ্রদেশ শিক্ষা বোর্ড দ্বারা পরিচালিত দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ফল খারাপ করার পর শিক্ষার্থীরা বিষাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করে।

    বার্তা সংস্থা জানায়, মধ্যপ্রদেশের সাতনা জেলায় ভাই-বোনসহ তিন শিক্ষার্থী আত্মহত্যা করে। এছাড়া ছত্তরপুর, গুনা, ইন্দোর, বালঘাট, গোয়ালিওর, তিকমগড়, ভিন্দ, জাবালপুর ও ভূপাল জেলায় অন্যান্যরা আত্মহত্যা করে।

    ওই কর্মকর্তা আরো বলেন, কেউ কেউ তাদের বাড়িতে ফ্যানের সাথে ঝুলে, বিষাক্ত পদার্থ পান করে এবং অন্যরা ইনজেকশনের মাধ্যমে আত্মহত্যা করে। ময়না তদন্তের জন্যে মৃতদেহগুলো হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ভারতে ১২ শিক্ষার্থীর আত্মহত্যা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান