কক্সবার্তা ডেস্ক :
প্রতি মন্ত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি প্রকাশ করার সাথে সাথে ছবিটি ভাইরাল হয়ে যায়, এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষ এই ছবিতে লাইক দেন এবং প্রায় ৮ হাজার মানুষ তাদের নিজস্ব পেজে শেয়ার করেন । মে দিবসে তিনি ছবির সাথে মিলিয়ে নিজের মনের ভাব করেছিলেন । সেখানে লিখা ছিল ‘যাত্রীর আসনে যিনি বসে আছেন, গতকালও তিনি ছিলেন ভাড়ায় চালিত একজন রিকশা শ্রমিক।
আজ সকাল থেকে তিনি নিজেই একটি রিকশার মালিক। গত ৮ (আট) বছর থেকে প্রতিবছর ১লা মে আমরা চেষ্টা করি অন্ততপক্ষে কয়েকজন শ্রমিককে মালিকে রূপান্তর করার। সেই ধারাবাহিকতায় আজও ‘মে দিবস’ উপলক্ষ্যে ১০ (দশ) জন রিকশা শ্রমিককে একটি করে রিকশা প্রদানের মাধ্যমে মালিকে রূপান্তর করা হল”।
সাধারণ দিনমজুর ও শ্রমিকদের নিজ শ্রমে উৎসাহিত করতে আইসিটি প্রতিমন্ত্রী রিকশাচালককে সিটে বসিয়ে নিজেই রিকশা চালিয়েছেন। সোমবার নাটোরে মে দিবসের র্যালিতে নেতৃত্ব দেন আইসিটি প্রতিমন্ত্রী। র্যালি শেষে প্রতিমন্ত্রী হতদরিদ্র মানুষদের মধ্যে রিকশা, রিকশা-ভ্যান ও একজন গ্রাম পুলিশকে সাইকেল হস্তান্তরের সময় তিনি রিকশা শ্রমকিকে সিটে বসিয়ে রাস্তায় প্রকাশ্যে রিকশা চালান।সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমূল আহসান ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১১টার দিকে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মে দিবসের এক র্যালিতে নেতৃত্ব দেন। র্যালিটি সিংড়া বাস টার্মিনাল থেকে শুরু হয়ে উপজেলা চত্বর সংলগ্ন রাস্তা পরিভ্রমণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় মে দিবসের এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী হতদরীদ্র মানুষদের মাঝে ১০টি রিকশা, ৫টি রিকশা-ভ্যান ও একজন গ্রাম পুলিশকে একটি সাইকেল হস্তান্তর করেন।mb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: প্রধানমন্ত্রী ভ্যানে চড়ার পর রিকশা চালালেন প্রতিমন্ত্রী
Rating: 5
Reviewed By: Unknown